বাংলা সংবাদ ডেস্ক
১১ অগাস্ট ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও জয়ের মধ্যে পরস্পরবিরোধী কথা

শেখ হাসিনা গত ৫ আগস্ট সকালে দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কি না, এই বিষয়ে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

 

জয় গতদিন বলেছিলেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। কিন্তু রোববার ভারতীয় দৈনিক ইকোনমিক টাইমসকে শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি। তাদের এই পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে বিভিন্ন পক্ষ থেকে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। শেখ হাসিনা ইকোনমিক টাইমসকে জানান, ‘আমাকে যাতে লাশের মিছিল দেখতে না হয়, সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা ছাত্রদের লাশ নিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দিইনি। এই জন্য আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।’

 

সাবেক এই প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আমি যদি দেশে থাকতাম, তাহলে আরো প্রাণহানি ঘটতো, আরো সম্পদ ধ্বংস হয়ে যেতো। এ কারণে অমি দেশ ত্যাগ করার মতো অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনারা আমাকে নির্বাচন করেছেন বলেই আমি আপনাদের প্রধানমন্ত্রী হয়েছি। আপনারাই আমার শক্তি।’ এদিকে তার ছেলে সজীব ওয়াজেদ জয় মাত্র একদিন আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মা কখনই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি পদত্যাগ করার সময় পাননি।’ তিনি একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করে। তখন তার হাতে আর সময় ছিল না। এমনকি আমার মা ব্যাগ গোছাতেও পারেননি। সংবিধান অনুযায়ী, এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

 

এছাড়া তার মা শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন কি না এ বিষয়েও পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। গত ৫ আগস্ট বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘আমার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি এতটাই হতাশ যে, কঠোর পরিশ্রম করার পরও সবাই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।’ তিনি আরো জানান, আমার মা ৪ আগস্ট থেকে পদত্যাগ করার কথা ভাবতে শুরু করেছিলেন এবং পরে পরিবারের সদস্যদের চাপের মুখে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়েছেন।

 

রোববার ইকোনমিক টাইমসকে শেখ হাসিনা বলেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমি দেশে ফিরে আসবো। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। এবারও উঠে দাঁড়াবে।’ উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। পরে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা থেকে ৮ মাসে বহিষ্কার ৩৪০ বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

১

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

২

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

৩

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৪

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৫

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৬

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৭

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৮

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৯

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

১০

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

২০