
ইউক্রেনের জাপোরিঝিয়াতে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। এতে আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া নয়জনের মধ্যে একজন অন্তঃস্বত্ত্বা নারী ছিলেন । এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়ার দাবিকৃত ইউক্রেনের চারটি অঞ্চলের একটির রাজধানী জাপোরিঝিয়া সাম্প্রতিক মাসগুলোতে মস্কোর বাহিনীর অব্যাহত হামলার সম্মুখীন হচ্ছে।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস একটি ফেসবুক পোস্টে বলেছে, দক্ষিণ অঞ্চলের শহর জাপোরিঝিয়াতে বহুতল অ্যাপার্টমেন্টে রকেট হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন।
মন্তব্য করুন