৮ অক্টোবর ২০২৩, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে আছে: জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে আছে এবং তাদের সমর্থনে যুক্তরাষ্ট্র কখনই পিছপা হবে না।

ইসরাইলে সন্ত্রাসী সংগঠন হামাসের হামলার প্রেক্ষিতে শনিবার হোয়াইট হাউজে বক্তব্য দানকালে প্রেসিডেন্ট একথা বলেন।

প্রেসিডেন্ট বাইডেন তার বক্তব্যে বলেন, “আজ, ইসরাইলের জনগণ সন্ত্রাসী সংগঠন হামাস দ্বারা আক্রমণের শিকার। ট্র্যাজেডির এই মুহুর্তে, আমি তাদেরকে (ইসরাইলের জনগণকে), বিশ্ববাসীকে ও সন্ত্রাসীদের বলতে চাই যে যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে আছে। আমরা তাদের সমর্থনে কখনই পিছপা হব না। আমরা নিশ্চিত করব যে তাদের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা রয়েছে এবং তারা নিজেদের রক্ষা করতে পারছে। আপনারা জানেন, বিশ্ব ভয়ঙ্কর দৃশ্য দেখেছে, কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার রকেট ইসরাইলি শহরগুলিতে বর্ষিত হয়েছে। আমি আজ সকালে উঠার পর থেকেই এই খবর পাচ্ছি। এটি শুরু হয়েছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে। ইসরাইলে হামাস সন্ত্রাসীগোষ্ঠী শুধুমাত্র ইসরাইলি সৈন্যই নয়, ইসরাইলি বেসামরিক নাগরিকদেরও হত্যা করেছে। রাস্তায়, বাড়িতে, নিরীহ মানুষদের হত্যা ও আহত করা হচ্ছে। পুরো পরিবারকে জিম্মি করা হচ্ছে। ইহুদি ক্যালেন্ডারের পবিত্রতম দিন উদযাপন করার মাত্র কয়েকদিনের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে।”

শনিবার হামাস ইসরাইলের উদ্দেশে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে এবং দেশটির অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকায় বেশ কয়েক ডজন সেনা পাঠিয়ে বড় আকারে পেশীশক্তি প্রদর্শন করে, যা একটি বড় ছুটির সময় ইসরাইলকে অপ্রস্তুত করে তোলে।

ইসরাইলের জরুরী সেবা সংস্থা জানায়, চিকিৎসাকর্মীরা ইসরাইলের দক্ষিণাঞ্চলে ১৬ জন হতাহতকে উদ্ধার করেছে, যার মধ্যে একজন ষাটোর্ধ বৃদ্ধা আছেন। তিনি গাজা থেকে আসা ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে নিহত হন। এই হামলায় আহত অপর ২ ব্যক্তি আশংকাজনক অবস্থায় আছেন।

উভয় পক্ষে হতাহতের আরও খবর এসেছে। তবে কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। ইসরাইলি গণমাধ্যম জানায়, দক্ষিণ ইসরাইলে কয়েক ডজন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। গাজায় অবস্থিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক জানায়, “অসংখ্য নাগরিক” আহত হয়েছেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। মসজিদগুলোতে লাউডস্পিকারে নিহত যোদ্ধাদের জন্য প্রার্থনা করা হয়।

হামাস, ইসরাইলের উদ্দেশে ২ হাজারেরও বেশ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। যার ফলে এমন কী দেশটির একেবারে উত্তরে অবস্থিত তেল আবিব ও জেরুজালেমেও সার্বক্ষণিকভাবে আকাশ হামলার সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। এই হামলার কারণে গাজার সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী। তারা জানায়, ইসরাইলের অন্তত ৭টি অবস্থানে হামাসের যোদ্ধারা অনুপ্রবেশ করতে পেরেছে এবং সেখানে এখন ২ পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ চলছে। (হামাসের) যোদ্ধারা বেড়া ডিঙিয়ে এবং এমন কী, আকাশপথেও প্যারাগ্লাইডারের সহায়তায় ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশ করে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অনুপ্রবেশের ঘটনা ঠেকাতে গাজা সীমান্তজুড়ে ইসরাইল একটি বড় আকারের বেড়া নির্মাণ করেছে। এটি মাটির অনেকদূর গভীর পর্যন্ত বিস্তৃত এবং এতে রয়েছে ক্যামেরা, উন্নত প্রযুক্তির সেন্সর ও সংবেদনশীল শ্রবণ প্রযুক্তি।

এমন সময় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো যখন পশ্চিম তীরে বড় আকারে যুদ্ধ চলছে। এ বছর ইসরাইলি সামরিক অভিযানে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর পশ্চিম তীরে অসংখ্য জঙ্গী ও এলাকার বাসিন্দা উল্লাস প্রকাশ করতে সড়কে নেমে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০