
ম্যাকডোনাল্ডস চলতি সপ্তাহে সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রে তার সব অফিস। মার্কিন কোম্পানি ম্যাকডোনাল্ডস তার করপোরেট কর্মীদের নতুন করে ছাঁটায়ের জন্যই এ পরিকল্পনা ।রোববার (২ এপ্রিল )এক প্রতিবেদনে এই তথ্য জানায় দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ।
প্রতিবেদনে বলা হয়েছে,বিশ্বের অন্যতম বড় ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে তার সব অফিস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, গত সপ্তাহে ম্যাকডোনাল্ডস তার মার্কিন কর্মীদের একটি ই-মেইল পাঠিয়েছে। এতে সোম থেকে বুধবার পর্যন্ত তাঁদের বাড়িতে বসে কাজ করতে বলা হয়েছে। কর্মী ছাঁটাইয়ের খবর যাতে অনলাইনে জানানো যায়, সে জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ম্যাকডোনাল্ডস।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলা চেষ্টার অংশ হিসেবে গুগল, অ্যামাজন, ফেসবুকসহ বিশ্বের বেশ কয়েকটি প্রযুক্তি জায়ান্ট সম্প্রতি তাদের কর্মী ছাঁটাই করেছে।
মন্তব্য করুন