৩ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন; ব্লিংকেনের চীন সফর স্থগিত

ছবি: এএফপি/ ভয়েস অফ আমেরিকা

শুক্রবার যুক্তরাষ্ট্রের আকাশসীমায় একটি চীনা নজরদারি বেলুন দেখা যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীন সফরে রওয়ানা হওয়ার কয়েক ঘন্টা আগে ঐ সফর স্থগিত করেছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংবাদদাতাদের বলেন, ব্লিংকেন চান না যে, ঘটনাটি নিয়ে বেশি আলোচনা হোক। পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ব্লিংকেনের জন্য এটি ছিল প্রথম নির্ধারিত সফর।

ভয়েস অফ আমেরিকা বাংলা এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র বেলুনটি প্রকৃতপক্ষে চীনের বলে নিশ্চিত করার পরপরই এই সংবাদ আসে। ওই মুখপাত্র জানান, এটি বেসামরিক এয়ারশিপ ছিল যা মূলত আবহাওয়া গবেষণার জন্য ব্যবহৃত হয়েছিল এবং “এর পরিকল্পিত গতিপথ থেকে বিচ্যুত হয়েছিল।”

ওই মুখপাত্র বলেন, চীন যুক্তরাষ্ট্রের আকাশে অনিচ্ছাকৃত প্রবেশের জন্য অনুতপ্ত এবং তারা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মন্টানা রাজ্যে বেলুনটি আবিষ্কার করেন। এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এমন তিনটি ঘাঁটির মধ্যে একটি যেখানে যুক্তরাষ্ট্রের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করা হয়।

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদদাতাদের বলেন, তাদের ধারণা বেলুনটি “নজরদারির জন্য প্রস্তুত করা হয়েছে এবং স্পষ্টতই তারা এই বেলুনটিকে তথ্য সংগ্রহের জন্য সংবেদনশীল স্থানের ওপর দিয়ে ওড়ানোর চেষ্টা করছে।”

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়েই স্নায়ু যুদ্ধের সময় এরকম নজরদারি বেলুন ব্যবহার করেছিল।

নজরদারি বেলুনগুলো সাধারণত ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় কাজ করে যা বাণিজ্যিক বিমান চলাচল এবং ফাইটার জেটের অপারেটিং স্তরের অনেক উপরে।

আরও পড়ুনঃ ক্যালিফোর্নিয়ায় এবার গোলাগুলিতে নিহত ৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০