বাংলা সংবাদ ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

নিউইয়র্কভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজনের প্রশংসিত চলচ্চিত্র ‘কাদিশ’ যুক্তরাষ্ট্রজুড়ে সম্প্রচার করবে জ্যুইশ লাইফ টেলিভিশন। প্রথম সম্প্রচার হবে আগামী ১৭ এপ্রিল শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে (ইটি/পিটি)। পরবর্তীতে ৯ জুন ও ১৫ জুন পুনঃপ্রচারসহ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে চলচ্চিত্রটি প্রচার করা হবে।

 

কুইন্সভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইমেজ মেকার ফিল্মস চলচ্চিত্রটি উপস্থাপন করেছে। প্রতিষ্ঠানটি মূলত সামাজিক, সাংস্কৃতিক ও অভিবাসী সম্প্রদায়ের গল্প তুলে ধরতে কাজ করে।
হলোকাস্টের পটভূমিতে নির্মিত ‘কাদিশ’ চলচ্চিত্রে এক তরুণ আশকেনাজি ইহুদি যুবকের মায়ের কবর জিয়ারতকে ঘিরে স্মৃতি, শোক ও মানবিক দৃঢ়তার গল্প তুলে ধরা হয়েছে। ইয়িদ্দিশ ও জার্মান ভাষায় নির্মিত এ চলচ্চিত্র ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে।

 

চলচ্চিত্রটি নিউইয়র্কের ঐড়ষড়পধঁংঃ গবসড়ৎরধষ ধহফ ঞড়ষবৎধহপব ঈবহঃবৎ ড়ভ ঘধংংধঁ ঈড়ঁহঃু-এ প্রদর্শিত হয়, যেখানে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এছাড়া এটি টঝঈ ঝযড়ধয ঋড়ঁহফধঃরড়হ-এর ভিজ্যুয়াল হিস্ট্রি আর্কাইভেও স্বীকৃতি পেয়েছে- যা হলোকাস্টের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক উদ্যোগ।

 

জ্যুইশ লাইফ টেলিভিশনের নির্বাহী সহ-সভাপতি ব্র‍্যাড পোমেরান্স চলচ্চিত্রটিকে “অত্যন্ত আবেগঘন” উল্লেখ করে নির্মাতার কাজের প্রশংসা করেন।
নির্মাতা রাজীদ সিজন বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যার ইতিহাস তার এই কাজকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার মতে, ‘কাদিশ’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং বিশ্বজুড়ে সহিংসতা ও গণহত্যার মানবিক মূল্য স্মরণ করিয়ে দেওয়ার একটি শক্তিশালী বার্তা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১০

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১১

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

১২

নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিলবাইডেন

১৩

প্রবীণদের একাকিত্ব ভাঙছে কমিউনিটি উদ্যোগ ডেট্রয়েটের ব্রাইটমোর পাড়ায় নতুন করে গড়ে উঠছে সামাজিক সংযোগ

১৪

কাকতাড়ুয়া: খড় কাপড়ে মোড়া এক নীরব পাহারাদার

১৫

আইভিএম গবেষণায় বাংলাদেশি চিকিৎসকের সাফল্য

১৬

জুড়ীতে হলুদ তরমুজ চাষে অভাবনীয় সাফল্য তরুণদের কৃষিতে অনুপ্রেরণা যোগাচ্ছেন উদ্যোক্তা খোর্শেদ আলম

১৭

মার্কিন সেনাবাহিনীর জন্য ড্রোনে অ্যামাজন–পেন্টাগন চুক্তি

১৮

ক্রিপ্টো লেনদেনে ড্রোন সংগ্রহ রাশিয়া-ইরানপন্থীদের

১৯

ইরান ইস্যুতে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে

২০