৩০ নভেম্বর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন জমা দিলেন ৫ প্রার্থী

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেন।

বড়লেখা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুনজিত কুমার চন্দের নিকট মনোনয়ন জমা দেন আওয়ামিলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।

এদিকে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র নিকট মনোনয়ন ফরম জমা দেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ ময়নুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি সাংবাদিকদের বলেন, ষষ্ঠ বারের মতো আমাকে এই আসনে নৌকার মাঝি মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই আসনের মানুষ আবারও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০