২৮ জানুয়ারী ২০২৩, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল 

পাঠ্যসূচিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, সুইডেনে পবিত্র কুরআনের অবমাননা এবং বিদ্যুৎ-গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৭ জানুয়ারী শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দেশ ব্যাপী যুব মজলিসের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা হাম্মাদ বিল্লার সভাপতিত্বে ও সম্পাদক সংঘঠন মাওলানা শাহ মিসবাহ এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে  মাওলানা হাম্মাদ বিল্লাহ বলেন বর্তমান সরকার এদেশের মানুষের কল্যাণ চায় না। নাস্তিকতাবাদপূর্ণ শিক্ষা সিলেবাস তৈরি করে  এদেশের মানুষকে ধর্মহীন করতে চায়।  একদিকে ধর্মীয় শিক্ষা সংকোচন করে এদেশের জনগণকে ধর্ম থেকে আলাদা করার চেষ্টা অব্যাহত রেখেছে অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের  ক্রমাগত ঊর্ধগতিতে জনগণকে  দিশেহারা করে তুলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।  অবিলম্বে এই শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে  পাঠ্যসূচিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে  এবং  নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে ।

তিনি আরো বলেন মাওলানা মামুনুল হক এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাকে মিথ্যা মামলা দিয়ে বন্দি রেখে এদেশের হাজারো ছাত্রদেরকে হাদিসের দরস থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা মাওলানা মামুনুল হক সহ সকল রাজবন্দী আলেমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।

এদিকে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি ও যুব মজলিসের জেলা সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম বলেন,  নাস্তিকতাবাদপূর্ণ শিক্ষা সিলেবাস তৈরি করে  এদেশের মানুষকে ধর্মহীন করতে চায়।  একদিকে ধর্মীয় শিক্ষা সংকোচন করে এদেশের জনগণকে ধর্ম থেকে আলাদা করার চেষ্টা অব্যাহত রেখেছে অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের  ক্রমাগত ঊর্ধগতিতে জনগণকে  দিশেহারা করে তুলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সুইডেনে আমাদের পবিত্র গ্রন্থ আল কুরআনের অবমাননা করে পুড়ানো হয়েছে । আমরা এর তীব্র নিন্দা জানাই এবং রাষ্ট্রীয়ভাবে এই ঘৃণ্য ঘটনার নিন্দা প্রস্তাব করার জোর দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের জেলা সহ সভাপতি হুসাইন আহমদ আউয়াল, বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম তালহা, সদস্য আব্দুস সামাদ, উবায়দুর রাহমান আকিব, মোশাররফ হোসেন, মাসকুর আহমদ, সহ জেলা দায়িত্বশীলরাসহ অন্যনরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০