বাংলা সংবাদ ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুসলিম হ্যান্ডস বাংলাদেশ কর্তৃক সিলেটে রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ

মুসলিম হ্যান্ডস বাংলাদেশ কর্তৃক রমজান মাস উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, দাসপাড়া, খাদিমনগর, সিলেট-এ রবিবার, ১৬ মার্চ এতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে চাল, ডাল, মুরগি, তেল, মুড়ি, আলু, ছোলা, সেমাই, পাউডার দুধ, খেজুর, চিনি, লবণ, শরবত, ও সরিষার তেল প্রদান করা হয়। এ খাদ্য সামগ্রী ৫ জনের পরিবারের এক মাসের জন্য পর্যাপ্ত।

 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, সিলেট-এর শিক্ষকমণ্ডলী, মুসলিম হ্যান্ডস বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ আহমেদ ইশতিয়াক, প্রোগ্রাম এসোসিয়েট আকরাম হোসাইন ও আবদুল্লাহ খান জাকারিয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বক্তব্যের শুরুতে তিনি মুসলিম হ্যান্ডসের ভূয়সী প্রশংসা করে বলেন, ইংল্যান্ডে থাকা কালীন সময়ে তিনি মুসলিম হ্যান্ডসের সব ধরনের সেবামূলক কার্যক্রম স্বচক্ষে দেখেছেন। তিনি আরও বলেন, মুসলিম হ্যান্ডস মানুষের কল্যাণে বিশ্বের বিভিন্ন দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর বক্তব্যে মুসলিম হ্যান্ডসের বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি আশ্বাস দেন যে মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, সিলেট-এর কোনো এতিম শিক্ষার্থী যদি উচ্চশিক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, তবে তিনি মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সবশেষে তিনি মুসলিম হ্যান্ডসের সাফল্য কামনা করেন এবং মুসলিম হ্যান্ডসের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

মুসলিম হ্যান্ডস বাংলাদেশের ধারাবাহিক এই উদ্যোগটি রমজান মাসের বার্তাবাহক হিসেবে সমাজের দুরবস্থায় থাকা এতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের জীবনে সহায়তা ও আশার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হয়। সংগঠনের এই প্রচেষ্টার মাধ্যমে সমাজে ঐক্যবদ্ধতা, সহানুভূতি ও মানবিকতার বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশাবাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০