শফিক রহমান
২৬ মে ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন উদযাপন কমিটির মতবিনিময়

২৫ মে  বিকেল ৫ টায় মেরিন সিটির হাইওয়ে রোডে অবস্থিত উদযাপন কমিটির আহ্বায়ক ও হামট্রামিক সিটির সাবেক কাউন্সিলর সাহেব আহমদ সুমিনের ফার্ম হাউসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই উদযাপন কমিটির সদস্য সচিব মুসা আহমদ চৌধুরী ও উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা সহ উষ্ণ অভিনন্দন জানান।

 

এতে স্বাগত বক্তব্য রাখেন আগামী ১৬ ও ১৭ পলিশ আমেরিকান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত উদযাপন কমিটির আহ্বায়ক সাহেব আহমদ সুমিন। আরও বক্তব্য রাখেন কবি ও গীতিকার ইশতিয়াক রুপু, সৈয়দ মঈন দিপু, তারেক জামান, সাবেক কাউন্সিলর মান নাঈম চৌধুরী, সাংবাদিক হরণ কান্তি সেন ও সঞ্জয় দেব, শাম্মু চৌধুরী, জাফর ইকবাল, মুন্নী রহমান ও কামাল পাশা প্রমুখ। এতে গান পরিবেশন করেন সংগীতশিল্পী শমীলা দেব ও মাহমুদুর রহমান লিটু। বক্তারা আগামী বিশ্ব সিলেট সম্মেলনকে সফল ও সুন্দর এবং সার্থক করে তুলতে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

 

 

তারা আরও বলেন, এই সম্মেলন সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি-কালচার প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সকল তরুণ-তরুণীদের জানান দিতে সহযোগিতা করবে বলেও জানান। শেষাংশে উদযাপন কমিটির আহ্বায়ক সাহেব আহমদ সুমিন সকলের সরব উপস্থিতিতে মতবিনিময় সভা সফল ও সুন্দর হয়েছে জেনে উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন, শেষাংশে সবাইকে রাতের ডিনারের ব্যবস্থা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০