বাংলা সংবাদ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএসএ-এর ব্যানারে আয়োজিত তিন দিনব্যাপী কনসুলেট সার্ভিস কার্যক্রম শেষ হয়েছে। ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসুলেট সার্ভিস বিভাগ এ কার্যক্রম পরিচালনা করে।

 

 

এই তিন দিনে রেকর্ড সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি-আমেরিকান নাগরিক ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এবং পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করেন।

 

 

কমিউনিটির পক্ষ থেকে কনসুলেট সার্ভিসের কো-অর্ডিনেটর এবং মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী জানান, তিন দিনে মোট ৪৮২টি ই-পাসপোর্ট, ১০১৭টি নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এবং ৩৯টি পাওয়ার অব অ্যাটর্নি সেবা প্রদান করা হয়েছে।

 

 

মিশিগানের ওয়ারেন শহরের ১০ মাইল রোডে অবস্থিত আল ইহসান মসজিদের কমিউনিটি সেন্টারে তিন দিনব্যাপী এই কনসুলেট সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক জটিলতার সমাধান পান।

 

 

কনসুলেট সার্ভিস টিমের প্রধান মিনিস্টার কনসুলার মাহবুবুর রহমান জানান, মিশিগানে স্থায়ী কনসুলেট সার্ভিস চালু না হওয়া পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে প্রতি ছয় মাস অন্তর ভ্রাম্যমাণ কনসুলেট সেবা প্রদান করা হবে। বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএসএ এবং সংশ্লিষ্ট আয়োজকদের আন্তরিক সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১০

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১১

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১২

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

১৩

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১৪

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১৫

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১৬

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৭

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৮

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

২০