মাহমুদুল হক লিটু ও শফিক রহমান, মিশিগান ব্যুরো
৩০ অক্টোবর ২০২৫, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান : এখন মসজিদের ইমাম নিয়োগেও ঘুষ লাগে

জাতির প্রতি একগুচ্ছ অঙ্গীকারের কথা তুলে ধরেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে, জামায়াতে ইসলাম সবার আগে জাতির ভাঙা মেরুদণ্ড – অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সংস্কারে কাজ করবে।

 

 

ডাক্তার শফিকুর রহমান বলেন, ‘যে জাতির মেরুদণ্ড ঠিক নেই, সে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই প্রথম কাজ হবে জাতির মেরুদণ্ড ঠিক করা, আর শিক্ষা হলো সেই মেরুদণ্ড।’ তিনি আরও বলেন, ‘দেশবাসী যদি আন্তরিকভাবে ভালোবাসে, তবে পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থার চেহারা পাল্টে দেওয়া সম্ভব।’ দুর্নীতিকে সমাজের ক্যান্সার আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দুর্নীতি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। অবাক হবেন শুনে, এখন মসজিদের ইমাম নিয়োগেও ঘুষ লাগে। এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি ঢোকে নাই। গোটা সমাজ পঁচে গেছে।’ তিনি ঘোষণা দেন, ‘আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, দুর্নীতির মূল কেটে ফেলব। কোনো আপস করব না, কারো দিকে তাকাব না।”

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি অব মিশিগানের আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

 

কমিউনিটির বহুল পরিচিত ডাক্তার মোতাহার আহমেদের সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামীর সাবেক শুরা সদস্য মাওলানা সুহেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র মুখপাত্র ডক্টর নকিবুর রহমান ও ডাক্তার খালেদুজ্জামান।

 

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আল ফাতহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল বাসিত । ইমামদের পক্ষ থেকে বক্তব্য দেন আল ফালাহ মসজিদের খতিব ইমাম আব্দুল লতিফ আজম, পেশাজিবীদের পক্ষ্য থেকে বক্তব্য দেন এটর্নি রুহুল মুমেন, বাংলাদেশী  আমেরিকান ফোরামের পক্ষ্য থেকে বক্তব্য দেন ফোরামের সভাপতি সাহেদুল ইসলাম। অনুষ্ঠানে মিশিগান প্রবাসী কুলাউড়া বাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুহিবুর চৌধুরী সুহেল, মুহিব হাসান, মোহাম্মদ রেজাউল করিম, ডাক্তার লুৎফুর রহমান, মোহাম্মদ মজির উদ্দিন ও সফিকুল ইসলাম রুবেল। অনুষ্ঠানটি মিশিগানের গেইট অব কলম্বাস হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মিশিগানের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামের নেতা-কর্মী, সমাজসেবক, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম পরিণত হয় এক প্রাণবন্ত পরিবেশে। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিচালনা করেন রেনেসাঁ কালচারাল গ্রুপ অফ মেশিনগানের শিল্পী বৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০