২৭ অগাস্ট ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে চবি এলামনাই অ্যাসোসিয়েশনের গুণীজন সংবর্ধনা

গত ২৪ আগস্ট (রবিবার) মিশিগানের মেডিসন হাইটসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোতাকাব্বির মাসুদ (১৭তম ব্যাচ, বাংলা বিভাগ) এবং মোহাম্মদ চৌধুরী টিপু (২০তম ব্যাচ, রসায়ন বিভাগ)-কে সম্মাননা প্রদান করা হয়।

 

 

সংবর্ধিত অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লুতফুল বারী নিয়ন, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক লুতফুর রহমান। এ সময় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অরবিন্দু চৌধুরী মৃদুল, ইকবাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাভেদ চৌধুরী, সদস্য অলিউর রহমান, মোহাম্মদ আফতাব ও আমিনুল হক প্রমুখ।

 

বক্তারা সংবর্ধিত অতিথিদের উপস্থিতিতে গভীর আনন্দ প্রকাশ করেন এবং ছাত্রজীবনের স্মৃতিচারণসহ আড্ডায় মেতে ওঠেন। তারা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর ভাতৃত্ববোধ, ভালোবাসা ও মমতার বন্ধন চিরকাল অটুট থাকবে। পরে অতিথিদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হয়। সমাপনী বক্তব্যে সভাপতি লুতফুল বারী নিয়ন সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতেও অ্যাসোসিয়েশনের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা-উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিদের উত্তরীয় ও সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০