১৪ জুন ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজার পৌর নির্বাচন বুধবার

সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন এবং গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে।

বিয়ানীবাজার পৌর এলাকার ১০টি কেন্দ্র আর গোলাপগঞ্জ উপজেলায় ১০২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

ভোটের দিন নির্বাচনী এলাকা দু’টিতে প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। কেন্দ্রগুলিতে ভোটের দিন ১ হাজার ২৫৫ জন পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি ২ হাজার ৪২১ জন আনসার সদস্যও দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, সোমবার (১৩ জুন) রাত ১২টা থেকে নির্বাচনী এলাকা দুটিতে সবধরনের প্রচারণার বন্ধ হয়েছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মঞ্জুর কাদির শাফি চৌধুরী ভোট করছেন। আর এই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শফিক উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, বিয়ানীবাজার পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের আব্দুস শুকুরসহ তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন মোট ১০ জন। অন্য প্রার্থীরা হলেন- আহবাবুর রহমান সাজু (কম্পিউটার), ফারুকুল হক (চামচ), মো. সুনাম উদ্দিন (লাঙল) মোহাম্মদ আবুল কাশেম (কাস্তে), আব্দুল কুদ্দুছ টিটু (হেলমেট), প্রভাষক আব্দুস সামাদ আজাদ (হ্যাঙ্গার), মোহাম্মদ অজি উদ্দিন (নারিকেল গাছ), মোহাম্মদ আব্দুস সবুর (মোবাইল ফোন) এবং তফজ্জুল হোসেন (জগ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০