৫ অক্টোবর ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের ২০২৫-২০২৭ সালের কমিটি গঠন

ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের ২০২৫-২০২৭ সালের নতুন কমিটি গঠন, কমিটির প্রকাশ ও নতুন কমিটির শপথ অনুষ্ঠান অক্টোবরের ৪ তারিখ স্থানীয় বনফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির মাধ্যমে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।

 

 

নির্বাচন কমিশনার ছিলেন শেখ আওলাদ আলী, মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রশিদ, মোঃ আজাদ হোসেন, মুজিব আহমদ মনির ও এন. ইসলাম।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে ক. ম. নজরুল ইসলাম অপুর পরিচালনায় ও মইনুল হকের সভাপতিত্বে সকলের সম্মতিতে মোঃ নজরুল ইসলাম শামীমকে সভাপতি ও মাশুক আহমদকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

 

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ ইসমাইল আলী (দরাজ), ক. ম. নজরুল ইসলাম (অপু), মোঃ ছালিক মিয়া ও মোঃ আব্দুল কাদির রানা।

 

 

সহ-সাধারণ সম্পাদক শাহ সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক (জুনু), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আজহার আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুর রহমান, সহ-কোষাধ্যক্ষ সোহেল মিয়া, ক্রীড়া সম্পাদক শায়েস্তা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা ইকবাল আহমদ, মহিলা সম্পাদিকা রুনা বেগম এবং সহ-মহিলা সম্পাদিকা লিপি বেগম।

কার্যকরী সদস্য: মোঃ সুরাব আলী, হাবিবুর রহমান জামিল, গৌরাঙ্গ দে, ইউসুফ খান ও মোহাম্মদ মাইকেল। নতুন কমিটিকে শপথ পাঠ করান মোঃ আজাদ হোসেন।

 

 

অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাশুক আহমদের পরিচালনায় ও মোহাম্মদ নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিব আহমদ মনির, সদ্য সাবেক সভাপতি মইনুল হক, নির্বাচন কমিশনার শেখ আওলাদ আলী, অ্যাডভোকেট আব্দুর রশিদ ও মোহাম্মদ আব্দুল কাদির রানা।

 

 

বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, এই কমিটির মাধ্যমে বিশ্বনাথের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে ভালো কাজের মাধ্যমে মিশিগানে তাদের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন নতুন সভাপতি তাঁর বক্তব্যে সকলের সাহায্য, সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে বিশ্বনাথ সোসাইটির কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল খালিক, সৈয়দ সুলেমান, ফেরদৌস মিয়া, শেখ সুরক মিয়া, মোঃ সমুজ আলী, মোহাম্মদ সোহরাব আলী প্রমুখ।

 

 

পরিশেষে মোনাজাত ও মধ্যাহ্নভোজের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০