২০ ডিসেম্বর ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে মেসি-এম্বাপ্পের রেষারেষি, ভিডিও ভাইরাল

বিশ্বকাপে মেসি-এম্বাপ্পের রেষারেষি,

মেসি এবং এমবাপে দু’জনেই একই ক্লাবের সতীর্থ হওয়ার পরেও দুজনের মধ্যে রয়েছে লুকানো প্রতিদ্বন্দিতা। বিশ্বকাপের ফাইনাল সেটারই বহিঃপ্রকাশ করে দিল। রুদ্ধশ্বাস ফাইনাল মানল না সৌজন্য, শ্রদ্ধা, সম্প্রীতির বাতাবরণ। মেসি এবং এমবাপের এমন একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুই তারকাদের নিজেদের গোল উদযাপন একে অন্যের মুখের ওপর।

ফাইনালে দুই তারকাই লক্ষ্য ছিল গোল্ডেন বুটের অধিকারী হতে। দু’জনেই ফাইনালের আগে পাঁচ গোল করে সমান অবস্থানে থাকলেও এমবাপের হ্যাটট্রিক করায় সোনার বুটটি চলে গেল তার দখলে। অন্যদিকে মেসি দুই গোলের বেশি করতে পারেননি।

এমন চরম আবহেই মেসি-এমবাপের মধ্যে লুকানো শত্রুতা নজরে এলো বিশ্বকাপ ফাইনালে। আর্জেন্টিনা গোটা ম্যাচে তিনটি গোল দিয়েছিল এবং এমবাপে তিনবারই ফ্রান্সকে মৃত্যুমুখ থেকে গোল করে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। আর তৃতীয় গোলের পর সমতা ফেরানোর পরেই এমবাপেকে সেলিব্রেশন করতে দেখা যায় মেসির দিকে তাকিয়ে। যদিও মেসি তা উপেক্ষা করে শেষ হাসি হেসে যান।

গত আগস্টে এই দু’জনের এক ঘটনায় উত্তাল হয়েছিল ফুটবল দুনিয়া। পিএসজিতে মন্তেপিলারের বিরুদ্ধে খেলার সময় মেসির কাছ থেকে ক্রস পাননি বলে মেসিকে ধাক্কাও দিয়ে বসেন এমবাপে। সেই ঘটনার প্রতিউত্তরে ওয়েন রুনি বলেন, “ফুটবল মাঠে এতো বড় ইগো সর্বস্ব ফুটবলার আগে দেখিনি। একজন ২৩ বছরের ফুটবলার কিনা ধাক্কা দিচ্ছে মেসিকে! ওঁকে কেউ মনে করিয়ে দিক মেসি ২৩ বছর বয়সে চারবার ব্যালন ডি’ওর জিতে ফেলেছিল।”

ক্যারিয়ারের প্ৰথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন মেসি। সবমিলিয়ে আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হল। ফাইনালে আর্জেন্টিনার আরো একটি বড় কৃতিত্ব দেখালেন এমিলিয়ানো মার্টিনেজের। নেদারল্যান্ড ম্যাচেও বাঁচিয়ে দিয়েছিল তাঁর হাত। ফাইনালেও মেসিকে পূর্ণ স্বাদ এনে দিলেন আস্টন ভিলার গোলকিপার এবং জিতলেন গোল্ডেন গ্লাভস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১০

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১১

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১২

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৩

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

১৫

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৬

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৭

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৮

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৯

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

২০