২২ জানুয়ারী ২০২৩, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিলাসবহুল গাড়ি চড়ে ভিক্ষা করতে আসা নারী গ্রেফতার

ভিক্ষা করলে আরব আমিরাতে মোটা অংকের জরিমানা বা জেল হওয়ার আইন রয়েছে । তারপরও সেখানে গত কয়েক মাসে এই অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাদের মধ্যে চমকে দিয়েছেন এক নারী। যিনি বিলাসবহুল গাড়ি থাকার পরও মসজিদের সামনে বসে ভিক্ষার জন্য হাত পাততেন।

২০২২ সালের ৬ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ১৫৯ জন ভিক্ষুককে গ্রেফতার করেছে আবুধাবি পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ভিক্ষা করার জন্য একজন নারীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। পরে পুলিশ তার ওপর নজরদারি করে এবং শহরের বিভিন্ন এলাকায় মসজিদের সামনে তাকে ভিক্ষা করতে দেখে। ওই নারী আধুনিক মডেলের বিলাসবহুল গাড়ি দূরে পার্ক করে রেখে হেঁটে মসজিদ পর্যন্ত যেতেন। পরে তার কাছ থেকে ভিক্ষা করে পাওয়া বিপুল পরিমাণ অর্থও উদ্ধার করে পুলিশ। পরে ওই নারী বিরুদ্ধে মামলা এবং তার কাছে পাওয়া নগদ অর্থ জব্দ করা হয়।

 

কর্তৃপক্ষের তথ্যমতে, ভিক্ষা করা একটি সামাজিক অভিশাপ, যা যেকোনো সমাজের সভ্য ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। ‘ভিক্ষা করা সমাজে অসভ্য কাজ এবং সংযুক্ত আরব আমিরাতে এটি অপরাধ। ভিক্ষুকরা প্রতারণা করতে পারে এবং মানুষের উদারতাকে পুঁজি করে লোক ঠকিয়ে অর্থ উপার্জনে নেমে পড়ে’, বলছে পুলিশ।

 

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, ভিক্ষা করার শাস্তি হলো তিন মাসের কারাদণ্ড এবং কমপক্ষে ৫ হাজার দিরহাম অর্থদণ্ড অথবা দুটির মধ্যে যেকোনো একটি দণ্ড। এ ছাড়া সংঘটিত ভিক্ষাবৃত্তির শাস্তি হলো ছয় মাসের কারাদণ্ড এবং কমপক্ষ এক লাখ দিরহাম জরিমানা।

 

পুলিশের তথ্যমতে, দাতব্য প্রতিষ্ঠানের জন্য অফিসিয়াল চ্যানেল স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং যাদের অনুদান প্রয়োজন তাদের এসব প্রতিষ্ঠানগুলোতে নিবন্ধন করা উচিত।

 

সূত্র : খালিজ টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০