১৮ এপ্রিল ২০২৩, ৪:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরল হাইব্রিড সূর্যগ্রহণ ঘটবে বৃহস্পতিবার

ছবিঃ সংগৃহীত

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী। আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) এই ঘটনা ঘটবে বলে জানিয়েছেন নাসা।

নাসা বলেছে ওই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ। এর বিশেষত্ব হলো, সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হবে। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যাবে চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগবে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

নাসা যদিও জানিয়েছে এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে একটিমাত্র শহর থেকেই। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহন। এ ছাড়া অস্ট্রেলিয়ার আরো বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

বাংলাদেশের আকাশে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও সরাসরি সম্প্রচারে হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন যেকোনো দেশের মানুষ। ২০ এপ্রিল বাংলাদেশের সময় ভোররাত ৪টা ৪ মিনিট থেকে সকাল ৭টা ২ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ।

উল্লেখ্য, এর আগে এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের অন্তর থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০