১১ জুন ২০২৩, ৩:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনার ৪০ দিন পর ৪ শিশু জীবিত উদ্ধার

কলম্বিয়ার আমাজন রেইনফরেস্টে ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয় এক মাসেরও বেশি সময় আগে।

এত দিন পর সেই জঙ্গল থেকে ক্ষুদ্র জাতিসত্তার চার শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শুক্রবার এ খবর জানিয়ে একে ‘পুরো দেশের জন্য আনন্দজনক’ বলে উল্লেখ করেন।

চার শিশুকে জীবিত উদ্ধারের ঘটনায় টুইট করেছেন গুস্তাভো পেত্রো। তিনি লিখেছেন, ‘আমাদের পুরো দেশের জন্য আনন্দজনক খবর রয়েছে। আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ দিন আগে উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকে ক্ষুদ্র জাতিসত্তার এই চার শিশু নিখোঁজ ছিল।’

টুইটে গুস্তাভো পেত্রো উদ্ধার কার্যক্রমের ছবি পোস্ট করেছেন। এ ছবিতে কলম্বিয়ার সেনাবাহিনী ও স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজনকে উদ্ধারকাজে অংশ নিতে দেখা গেছে।

উদ্ধার হওয়া চার শিশুর মধ্যে একজনের বয়স মাত্র এক বছর। অন্য তিনজনের বয়স ৯ বছর, ৪ বছর ও ১৩ বছর। এরা মূলত ইউতুতু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর।

উল্লেখ্য, গত ১ মে ছোট আকারের বিমান সেসনা ২০৬ আমাজন জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে শিশুদের মা, একজন আত্মীয় ও পাইলট ছিলেন। বিমানে থাকা শিশুদের খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১শ’ সেনা মোতায়েন করা হয়েছিল।

আমাজন নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০