বাংলা সংবাদ ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

সিলেট জেলা বারের সাবেক দুই বারের সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট এ টি এম ফয়েজ এর স্বদেশ গমন উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২২শে মার্চ রোববার হ্যামট্রামিক শহরে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

মিশিগান বিএনপি এর সাবেক সহ সভাপতি মামুনূর রেজা সাহেল এর সভাপতিত্বে ও বিএনপি এর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল বাছিত এবং বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন লিলু এর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এটিএম ফয়েজ।

 

 

 

 

সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব‍্য রাখেন নাজমুল হক কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মুজিব আহমদ মনির, বকুল তালুকদার, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ লিলু মিয়া, কামাল হোসেন লিলু , আব্দুর রহমান, মারুফ খান ও আবুল কাশেম মোর্শদ। বক্তব্য রাখেন মাহতাবুর রহমান, সয়েফ আহমেদ চৌধুরী, নিজাম উদ্দিন মাস্টার, আসলাম উদ্দিন, পারভেজ আহমেদ, আমিনুল ইসলাম সলিট, মকসুদুল করিম ,আবদুল্লাহ আল মান্না, ফয়জুল ইসলাম, তাজুল ইসলাম শিপলু, শিপার আহমদ কামরুল ইসলামসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ মিশিগানে বসবাসরত নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

 

 

 

 

সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এটিএম ফয়েজ দলীয় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন । সভাপতির বক্তব্যে মামুনুর রেজা সাহেল বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতে করেন যুবদলনেতা কামরুল। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাদের দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রামের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একইসঙ্গে ফ্যাসিবাদী শাসনের নির্যাতনে নিহতদের আত্মার মাগফিরাত এবং পঙ্গুত্ববরণকারী তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আহতদের সুস্থতা কামনা করা হয়। এবং সিলেট মহানগর বিএনপি এর সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহারিয়ার হোসেন চৌধুরী এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১০

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১১

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১২

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৩

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৫

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৬

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৭

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৯

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

২০