৮ অগাস্ট ২০২২, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় বন্যা পরবর্তী পুনর্বাসনে সক্রিয় বিডি সিটিজেন

প্রজেক্ট ফ্লাড২০২২ শিরোনামে বিডি সিটিজেন বাই বর্ন বাংলাদেশি এর অর্থায়নে গত আগষ্ট শনিবার হাকালুকি হাওর এলাকার শত পরিবারে গৃহ মেরামতের জন্য দ্বিতীয় ধাপে ঢেউটিন বিতরণ করা হয়। বড়লেখা উত্তর বাজারে মেসার্স মতিন এন্ড সন্স প্রতিষ্ঠানে প্রথম ধাপে গত ২৩ জুলাই অর্ধ শত পরিবারের নিকট ঢেউটিন তুলে দেয়া হয়। এই কার্যক্রমের সঙ্গে আর্থিক সহযোগিতার মাধ্যমে যুক্ত রয়েছে আরও আটটি সামাজিক সংগঠন। সংগঠনগুলো হচ্ছেহলি চাইল্ড স্কুল এন্ড কলেজ, উত্তরা, ঢাকা, এসএসসি ১৯৯৮ ব্যাচ, মন্ত্রীসভা ফ্রেন্ডসার্কেল, পৌর নাগরিক কমিটি, বড়লেখা, মৌলভীবাজার সরকারি কলেজ, এইচএসসি ২০০০ ব্যাচ, সার্কেল একাদশ বড়লেখা, জালালাবাদ মেস২০০২ সিলেট, মুম্বাই বে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইউকে এবং মাইজপাড়া যুব কল্যাণ সমিতি, বড়লেখা।

এই অনুষ্ঠানে কেবল উপস্থিত ব্যক্তিবর্গের পরিচয় পর্ব শেষে কোন প্রকার বক্তৃতা ছাড়া মোনাজাত পরিচালনা শেষে ঢেউটিন বিতরণ কার্যক্রম শুরু হয়। আয়োজনের ব্যতিক্রমী বিষয়টি নিয়ে বিডি সিটিজেন বাই বর্ন বাংলাদেশিএর উদ্যোক্তা ও সমন্বয়ক আবু হানিফ জানান, অসহায়হতদরিদ্র মানুষগুলোর উপস্থিতিতে এই ধরণের আয়োজনে বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দের ঘন্টার পর ঘন্টা বক্তৃতা মানুষগুলোকে আরও অসহায় করে তুলে তাই কেবল স্রষ্টার শোকরিয়া আদায়ে মোনাজাত শেষে আমরা বিগত দিনে ভয়াল বন্যায় বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন তুলে দিচ্ছি প্রকৃত মানুষগুলোর হাতে। বন্যায় ত্রাণ বিতরণ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতার আলোকে এই তালিকা তৈরি করেছি যাতে সত্যিকারের মানুষগুলো উপকৃত হয়। আবু হানিফ আরও বলেন, দেশের এবং প্রবাসের সকলের সহায়তায় এই উদ্যোগ চলমান রাখবো।

বিডি সিটিজেন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের একাংশ

ঢেউটিন বিতরণ বিষয়ে প্রজেক্ট ফ্লাড২০২২ এর অন্যতম দাতা সংগঠন মন্ত্রীসভা ফ্রেন্ডসার্কেলএর সদস্য ফ্রান্স প্রবাসী জাহাঙ্গীর আলম বলেন, আমরা আমাদের জন্মভূমির যেকোন দুর্যোগে পাশে আছি। ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষগুলোর পুনর্বাসনে প্রয়োজন ঢেউটিন তাই আমরা ঢেউটিন বিতরণের এই উদ্যোগ গ্রহণ করি।

পৌর নাগরিক কমিটির সদস্য সচিব ইতালি প্রবাসী ইমদাদুল ইসলাম সজল বলেন, বিভিন্ন দেশে ছড়িয়েছিটিয়ে থাকা বড়লেখার প্রবাসীদের সাথে নিয়ে বিডি সিটিজেন পরিচালিত এই প্রজেক্টে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। উন্নতআলোকিত বড়লেখা বিনির্মাণে আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ।

বড়লেখা হাজীগঞ্জবাজার বনিক সমিতির যুগ্মআহবায়ক জাবেদুল ইসলাম সবুজ বলেন, সময়োপযোগী এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। নিঃস্ব, অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটাতে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত দান সমাজে সাম্যশান্তি প্রতিষ্ঠায় বেশ কার্যকর ভূমিকা রাখবে।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক গীতাংশু দলপতি, বড়লেখা সরকারি কলেজের হিসাবরক্ষক, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল ইসলাম মিন্টু, বড়লেখা বাজারের ব্যবসায়ী শৈলেন্দ্র দেবনাথ, ব্যবসায়ী আব্দুর রহিম, ব্যবসায়ী দিবাংশু শেখর নাথ মনি, ব্যবসায়ী মিজানুর রহমান, অট্রিয়া প্রবাসী মায়নু সিপার, ফ্রান্স প্রবাসী জাহেদুল ইসলাম সাথী, ব্যবসায়ী কবির আহমদ, মুজিবুর রহমান, মন্ত্রীসভা ফ্রেন্ডসার্কেলের প্রতিনিধি জালাল আহমদ, মিনহাজ রিপন, মাইজপাড়া যুবকল্যাণ সমিতির সভাপতি খালেদ আহমদ, মেসার্স মতিন এন্ড সন্সের স্বত্বাধিকারী সেলিম আহমদ, সমাজসেবক জাবেদ আহমদ প্রমুখ।

হাকালুকি হাওরপারের লোকজনের নিকট ঢেউটিন তুলে দিচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিনের মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ তালিকা অনুসারে প্রয়োজনীয় ঢেউটিন বন্যায় বিধ্বস্ত মানুষগুলোর হাতে তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১১

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১২

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৩

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৪

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৫

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৬

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৭

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৮

বসুধা : অনামিকা নেওয়াজ

১৯

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

২০