১৩ অগাস্ট ২০২৩, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা হাসপাতালে রোগীদের খাদ্যসামগ্রী চুরি; আটক ১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, তেল পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী চুরি করে অন্যত্র পাচারের সময় একজনকে আটক করেছে স্থানীয়রা। ১২ আগস্ট (শনিবার) সন্ধ্যা সাতটায় বড়লেখা পৌরশহর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই ব্যক্তির নাম সুশান্ত। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি পরিমল মালাকারের বোন জামাই বলে জানা গেছে।
শনিবার রাতে ঘটনাটি ফেসবুক লাইভে এসে জানিয়েছেন উপজেলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ। এসময় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদসহ আরও কয়েকজন সরেজমিনে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায়ই সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে বাবুর্চি পরিমল মালাকার হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী চুরি করেন।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত বাবুর্চি পরিমল মালাকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদ মুঠোফোনে বলেন, শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাতটায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি পরিমল মালাকারের বোন জামাই সুশান্ত হাসপাতালের রোগীদের খাবারের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, তেল পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বস্তায় ভরে বড়লেখা পৌরশহরে নিয়ে আসেন। এসময় তিনি বস্তাগুলো গাড়িতে তুলছিলেন। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদসহ আমরা কয়েকজন সেখানে গিয়ে সুশান্তকে আটক করি। পরে তার কাছ থেকে কয়েকটি বস্তা জব্দ করা হয়। বস্তাগুলোতে হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল। পরে সুশান্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, খাদ্যসামগ্রীগুলো তিনি তার বাড়িতে পাঠানোর জন্য হাসপাতাল থেকে এনেছেন। পরে জব্দকৃত খাদ্য সামগ্রীসহ তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর সংশ্লিষ্ট সবার সামনে বাবুর্চি পরিমল খাদ্যসামগ্রীগুলো চুরি করেছেন বলে স্বীকার করেছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় অভিযুক্ত বাবুর্চির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০