১৮ এপ্রিল ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে পৌর শহরের স্থানীয় একটি হলরুমে বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ হানিফ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ব্যবসায়ী কবির হোসেন, নিসচার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সদস্য অজিত রবি দাস, অর্থ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান ও কার্যকরী সদস্য শাহরিয়ার আহমেদ শাকিল প্রমুখ।

আলোচনা সভা পরবর্তী সময়ে দেশ-জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হাসান হাদী।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেস ক্লাব বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ নিঃস্বার্থভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে ইতিমধ্যে জনসাধারণের সুনাম অর্জন করেছে এবং মানবিক কল্যাণেও বিশেষ ভূমিকা রাখছে।

অতিথিবৃন্দ বাংলাদেশ প্রেস ক্লাবের সফলতা কামনা করে সার্বক্ষণিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১০

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১১

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১২

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৩

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৪

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৫

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৬

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৭

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৮

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৯

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

২০