৪ ডিসেম্বর ২০২৩, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় ক্রীড়া সংগঠক জাকির হোসেন জুমনকে উপহার স্বরূপ নিসচার স্মারক গ্রন্থ প্রদান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয়ের পুত্র বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জাকির হোসেন জুমনকে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপহার স্বরুপ স্মারকগ্রন্থ প্রদান ও মতবিনিময় করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

শনিবার রাত ৯ টায় বড়লেখা পৌর শহরের পাখিয়ালাস্থ মন্ত্রী মহোদয়ের নিজ বাসভবনে জাকির হোসেন জুমনকে স্মারকগ্রন্থ উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, কার্যনির্বাহী সদস্য ওলিউর রহমান পারভেজ, অজিত রবি দাস, শাহরিয়ার শাকিল, সাদিকুর রহমান, পারভেজ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এসময় জাকির হোসেন জুমন সড়ক দুর্ঘটনারোধে নিসচা বড়লেখা উপজেলা শাখার জনসচেতনতামূলক কর্যক্রমসহ স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং নিসচা বড়লেখা উপজেলা শাখার জনহিতকর সকল কার্যক্রমের প্রতি তাহার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনস্বার্থে সামাজিক-স্বেচ্ছাসেবী সচেতনতা ও উল্লেখযোগ্য মানবিক কার্যক্রম আরও বেগবান করতে জাকির হোসেন জুমনের সাথে নিসচার সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। এবং আগামীতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করার জন্য তিনি নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ পরামর্শমূলক মতামত প্রদান করেন।

পরে সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জাকির হোসেন জুমন নিসচা বড়লেখা উপজেলা শাখা ২০২২ সালের ২৮ মে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়ের নিকট হতে দেশ সেরা সংগঠনের কৃতিত্ব অর্জন করায় সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দকে তাঁর পক্ষ থেকে ধন্যবাদসহ মিষ্টি মুখে আপ্যায়িত করানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০