১৬ ডিসেম্বর ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে ক্রিকেটের সকল অসুবিধা দূর করবো-পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, এই ক্রিকেট খেলার মাধ্যমে আমরা বিশ্ব জয় করতে চাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই সে লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমাদের বড়লেখার কোয়াবের সদস্যদের মধ্যে থেকে যখন যারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে তখন আমরা গর্বিত হবো। কাঠালতলীর এবাদত হোসেন যখন জাতীয় দলে খেলে তখন আমরা গর্ববোধ করি। কোয়াব এসোসিয়েশন তুমাদের যেভাবে পৃষ্টপোষকতা করে যাচ্ছে আমরা আশা করছি তুমাদের মধ্যে থেকে শত শত এবাদত সৃষ্টি হবে।

শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব কোয়াব বড়লেখা’র আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে বড়লেখার ক্রিকেটের সকল অসুবিধা দূর করার চেষ্টা করবো এবং কোয়াব এসোসিয়েশনকে আরোও সম্মৃদ্ধ করবো।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ অব কোয়াবের আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠানে কোয়াব সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছায়দুল ইসলাম, সিপিএ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি লুৎফুর রহমান চুন্নু।

এসময় জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, কোয়াব সহ-সভাপতি জালাল আহমদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোয়াবের প্রচার সম্পাদক রাসেল সাইফ, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, কোয়াবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন ক্লাবের ক্রিকেটারবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০