২৪ অগাস্ট ২০২৩, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটির পঁচিশ জন সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”-এর আওতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং ক্রিশ্চিয়ান এইডের কারিগরি সহযোগিতায় পঁচিশ জন সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে আজ সমাপনী হয়েছে।

প্রশিক্ষণ দিয়েছেন এনজিও সংস্থা ওয়েব ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফেসিলিটেটর শাহজাহান মিয়া ও ফ্রিল্যান্স কনসালট্যান্ট মোহাম্মদ মহসীন।সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন,নারীর ক্ষমতায়নের বিষয়বস্তু তাদের মাঝে তুলে ধরা হয়।

এসময় আমন্ত্রিত অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, এই প্রকল্পের জনগোষ্ঠীর জন্য বিশেষ করে দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং হিজরা ও ট্রান্সজেন্ডারদের অধিকার বাস্তবায়নের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এবং ২৫ সদস্য বিশিষ্ট বড়লেখা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যবৃন্দ ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এবং লক্ষিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের কণ্ঠস্বর হয়ে উঠবে।

পরে বড়লেখা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুস শহীদ খান এর সভাপতিত্বে সাম্মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ে মিলিতভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। অংশগ্রহণকারী ২৫ জন নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, আদিবাসী ও দলীত সম্প্রদায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

২

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৩

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৪

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৫

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৬

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৭

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৮

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৯

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১০

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১১

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১২

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৩

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৪

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৫

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৬

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৭

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৮

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৯

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

২০