৪ অক্টোবর ২০২৩, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ফি দিতে হবে

বিজ্ঞাপনমুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারের সুবিধা দিতে সাবস্ক্রিপশন ফি চালু করবে মেটা। ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপনমুক্ত নতুন সাবস্ক্রিপশনের পরিকল্পনা করছেন মার্ক জাকারবার্গ ।

দা ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, বিজ্ঞাপনমুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে হলে গ্রাহককে ১৪ ডলার ব্যয় করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিনামূল্যে সংস্করণগুলিতে ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখার সুযোগ পাবেন।

ব্রাসেলসের ডিজিটাল-প্রতিযোগিতা নিয়ন্ত্রক, আয়ারল্যান্ডের প্রাইভেসি (গোপনীয়তা) নিয়ন্ত্রক ও অন্যান্য ইইউ প্রাইভেসি নিয়ন্ত্রকদের সঙ্গে এই প্রস্তাব সম্পর্কে আলোচনা করে মেটা। কোম্পানিটি পরিকল্পনাটির নাম দিয়েছে’ সাবস্ক্রিপশন নো অ্যাডস’ বা এসএনএ। এটি সামনের মাসগুলোতে চালু করা হবে বলে মনে করা হয় ৷

সিএনবিসিকে মেটার মুখপাত্র বলে, মেটা বিনামূল্যে পরিষেবায় বিশ্বাস করে যা বিজ্ঞাপনের মাধ্যমে সমর্থন করে। তবে নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে কোম্পানি বিকল্প ব্যবস্থার জন্য চেষ্টা করছে। এই মুহূর্তে আর বিশেষ কোনো তথ্য তার কাছে নেই।

ইনস্টাগ্রাম ও ফেসবুকের জন্য মেটার ১৪ ডলার প্ল্যান

প্রতিবেদন অনুসারে, ডেস্কটপের জন্য মেটা প্রতিমাসে প্রায় ১০ ইউরো (১০ দশমিক ৪৬ ডলার) ফি নেবে এবং প্রতিটি লিংক অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত ৬ ইউরো যুক্ত হবে।

আর স্মার্টফোনে একটি অ্যাকাউন্টের জন্য ১৩ ইউরো দিতে হবে। এই ফি বেশি হওয়ার কারণ হলো, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর গুলোকে কমিশন দিতে হবে।

স্ন্যাপচ্যাট ও এক্সের (টুইটার) ইতিমধ্যে বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন ফি চালু করেছে। আর টিকটকও সাবস্ক্রিপশন ফি চালু করার পরিকল্পনা করছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০