মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর নতুন বইকে কেন্দ্র করে শুরু করতে যাচ্ছেন একটি বিশেষ আলাপচারিতামূলক ট্যুর, যার অংশ হিসেবে আগামী ১৬ জুন তিনি উপস্থিত থাকবেন মিশিগান থিয়েটারে। “এ কনভারসেশন উইথ জিল বাইডেন” শিরোনামের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে পাঠক ও অনুসারীদের মধ্যে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটির টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে।
এই সফরটি মূলত তাঁর আসন্ন বই ঠরবি ভৎড়স ঃযব ঊধংঃ ডরহম-এর প্রচারণার অংশ। বইটি প্রকাশিত হবে ২ জুন, যেখানে তিনি ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের অজানা অভিজ্ঞতা, ব্যক্তিগত অনুভূতি এবং গুরুত্বপূর্ণ শিক্ষার গল্প তুলে ধরেছেন। চারটি শহরজুড়ে এই ট্যুরে তিনি পাঠকদের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেবেন।
উল্লেখ্য, জিল বাইডেন ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন, যখন তাঁর স্বামী জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর এই নতুন বই এবং ট্যুরকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের আলাপচারিতামূলক অনুষ্ঠান শুধু একটি বই প্রচারণা নয়, বরং একজন সাবেক ফার্স্ট লেডির ব্যক্তিগত ও রাজনৈতিক অভিজ্ঞতার গভীরে প্রবেশের এক অনন্য সুযোগ তৈরি করে। ফলে অনুষ্ঠানগুলোতে পাঠক, শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য করুন