
গাড়ির নম্বরপ্লেট বিক্রি হয়েছে দেড় কোটি ডলারে । এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। জুমেইরাহ এলাকায় অভিজাত ফোর সিজন রিসোর্টে এক আয়োজনে নিলামে তোলা হয়েছিল ‘পি–৭’ লেখা নম্বরপ্লেট নিলামে । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই ঘটনা ঘটে।
এই নিলামে ‘পি–৭’ লেখা নম্বরপ্লেটটি রেকর্ড সাড়ে ৫ কোটি দিরহাম (স্থানীয় মুদ্রা) বা দেড় কোটি ডলারে বিক্রি হয়। দুবাইয়ের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ও সবচেয়ে অভিজাত নম্বরপ্লেট এটি। উদ্দেশ্য ছিল, গাড়িতে ব্যবহারের জন্য ‘সবচেয়ে অভিজাত নম্বরপ্লেট’ বিক্রি করা।
উল্লেখ্য, ২০০৮ সালে আবুধাবিতে একটি নম্বরপ্লেট ৫ কোটি ২২ লাখ দিরহামে বিক্রি হয়েছিল। এতদিন এটাই ছিল সবচেয়ে বেশি দামে ‘অভিজাত’ নম্বরপ্লেট বিক্রির ঘটনা। এ ছাড়া গত বছর দুবাইয়ে ৩ কোটি ৫০ লাখ দিরহামে একটি নম্বরপ্লেট বিক্রি হয়েছিল।
মন্তব্য করুন