খেলাধুলা ডেস্ক
২৪ অগাস্ট ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুরমা সমিতি মিশিগানের বনভোজন সম্পন্ন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলাবাসীর ঐতিহ্যবাহী সংগঠন ‘সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান, ইউএস-এর বনভোজন সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রোববার (১৮ আগস্ট) ওয়ারেন সিটির বুচার পার্কে অনুষ্ঠিত হয়েছে।

 

শুরুতেই বাংলাদেশি ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বনভোজনের শুভ উদ্বোধন করেন সমিতি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ। সমিতির নেতৃবৃন্দ বনভোজনে উপস্থিত সকল অতিথিকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, আপনাদের প্রাণবন্ত উপস্থিতিতে বনভোজন সুন্দর ও সৌন্দর্যপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সমিতি কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠার পর থেকে। আশা করি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এজন্য সকলের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা চাই।

 

বনভোজন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, সাবেক কাউন্সিল নাঈম চৌধুরী, ফিরুজ আলী মাস্টার, নিজাম উদ্দিন, লিলু মিয়া, শামীম আহমদসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ আহমদ বাদল, সাহাব উদ্দিন, বকুল তালুকদার, রাসেল আহমদ, খালেদ আহমদ, শামীম আহমদ, লিয়াকত আলী, নিজাম উদ্দিন, সাহাদত হোসেন মিন্টুসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ অনুভূতি প্রকাশ করে বলেন, আপনাদের আতিথেয়তায় আমরা সবাই মুগ্ধ। আমরা আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। কমিউনিটির কল্যাণে আমাদের চিন্তাধারা ও কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা রাখি।

 

বনভোজনে দুপুরের খাবার শেষে সমাপনীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র’তে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমিতির নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০