যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলাবাসীর সংগঠন ‘সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান, যুক্তরাষ্ট্র’-এর বার্ষিক বনভোজন ১৮ আগস্ট রোববার অনুষ্ঠিত হবে।
বনভোজনটি ওয়ারেনস্থ বুচার পার্কে অনুষ্ঠিত হবে। বনভোজনে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সমিতির আহবায়ক মোঃ ফিরোজ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নিজাম উদ্দিন মাস্টার, মোস্তাক আহমেদ ফরহাদ, যুগ্ম আহবায়ক কামাল হোসেন লিলু, কয়েস আহমেদ, মারুফ খান। বনভোজনে খেলাধুলা, র্যাফেল ড্র’র আয়োজন করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে আইফোন ১৫সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার।
মন্তব্য করুন