১০ জানুয়ারী ২০২৩, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৩

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৩

ঢাকা কলেজের শিক্ষার্থীর সঙ্গে সিটি কলেজর শিক্ষার্থীরদের মারামারির ঘটনা ঘটেছ। এত সিটি কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছে । রাজধানীর ধানমণ্ডিতে ১০ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে ।

জানাগেছে তরা সবাই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । আহতরা হলেন- নাঈম (১৮), কাব্য (১৯) ও স্পন্দন বসু (১৯) । পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এদিকে আহত শিক্ষার্থী কাব্যের বাবা অভিযোগ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে।

তিনি বলেন, সিটি কলেজের তিন শিক্ষার্থী ধানমণ্ডি আড়ংয়ের সামনে বাস থেকে নামার পর পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেসহ তিনজনকে মারধর করে। খবর পেয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। কাব্যের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহত অন্য দুজনের অবস্থাও ভালো নয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ধানমণ্ডি থেকে আহত অবস্থায় তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের দুজনের মাথা ও একজনের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি ধানমণ্ডি থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিটি কলেজের আহত তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের তিন শিক্ষার্থীকে মেরে আহত করেছে বলে জানতে পেরেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০