১১ অগাস্ট ২০২২, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার রামকৃষ্ণ মঠে জন্মাষ্টমী পালিত হবে ১৮ আগস্ট

রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকা, বাংলাদেশ। ছবি: ফেসবুক।

বাংলাদেশের ঢাকার রামকৃষ্ণ মঠে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী বৃহস্পতিবার (১৮ আগস্ট) পালিত হবে।

মাঠের মন্দিরে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৮:৩০ টা থেকে সকাল ১১:৩০ টা পর্যন্ত শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠ।

প্রথম ও দ্বিতীয় অধ্যায় পাঠ করবেন স্বামী পুণ্যদানন্দ ও স্বামী অম্বেশানন্দ; তৃতীয় থেকে ষষ্ঠ অধ্যায় পাঠ করবেন ব্রহ্মচারী শিবচৈতন্য; সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পাঠ করবেন স্বামী কৃষ্ণসেবানন্দ এবং ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায় পাঠ করবেন স্বামী দেবধ্যানানন্দ।

এরপর সকাল ১১:৩০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভজন সংগীত পরিবেশন করবেন স্বামী কৃষ্ণসেবানন্দ, স্বামী পুণ্যদানন্দ, শ্রীসুকুমার বিশ্বাস, শ্রীদীপংকর মণ্ডল শ্রীবিজন দাস, শ্রীশিবনারায়ণ বিশ্বাস ও উপস্থিত ভক্ত শিল্পিবৃন্দ।

বেলা ১২টায় মধ্যাহ্ন প্রসাদ বিতরণ করা হবে।

রাত ৭:৩০ টা থেকে রাত ৮টা পর্যন্ত “শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য” শীর্ষক আলোচনা। আলোচনা করবেন ঢাকার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ।

তারপর রাত ৮ টা থেকে ৯:৫০টা পর্যন্ত ভজন-কীর্তন।

রাত ৯:৫৫ টায় শ্রীকৃষ্ণ পূজা করবেন স্বামী স্তবনানন্দ এবং শ্রীশ্যামনাম সংকীর্তন সমবেত ভাবে করবেন স্বামী দেবধ্যানানন্দ।

অনুষ্ঠান শেষে রাত ১১টায় প্রসাদ বিতরণ করা হবে। উল্লেখ্য, সকলকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০