১২ জুলাই ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়

প্রযুক্তিনগরী ডেট্রয়েটে গত রোববার সকালে দেখা গেল এক বিরল দৃশ্য। সেভেন মাইল রোড বরাবর দৌড়াতে দেখা গেল মানুষের মতো দেখতে একটি রোবটকে, যা মুহূর্তেই পথচারীদের দৃষ্টি কাড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

 

 

এই মানবিক রোবটটির নাম ‘জিওন’, যার মালিক ও নির্মাতা আর্ট কার্টরাইট, যিনি ইন্টারেক্টিভ কমব্যাট লীগের প্রতিষ্ঠাতা এবং একাধারে উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমী। কার্টরাইট বর্তমানে ডেট্রয়েটের একটি গুদামঘরে ১১টি রোবট নিয়ে কাজ করছেন। তিনি জানান, ‘জিওন’–কে নিয়ে গবেষণার অংশ হিসেবেই তাকে রাস্তায় আনা হয়েছিল। কার্টরাইট বলেন, “জিওন শুধু একটি রোবট নয়, এটি একটি মুভমেন্ট। আমি চাই, ডেট্রয়েটের তরুণরা যেন প্রযুক্তিকে ভয় না পেয়ে ভালোবাসে, প্রশ্ন করে, আগ্রহী হয়।” ৫৬ বছর বয়সী আর্ট কার্টরাইট রসায়নে স্নাতক হলেও রোবোটিক্সে তার কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই। তবুও তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একাধিক রোবট, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ‘জিওন’ এবং একটি ৯ ফুট লম্বা যুদ্ধ-রোবট ‘গ্ল্যাডিয়েটর’। তার নেতৃত্বে ইন্টারেক্টিভ কমব্যাট লীগ এখন ডেট্রয়েটের প্রযুক্তি-জগতে এক আলোচিত নাম।

 

 

 

কার্টরাইটের মূল লক্ষ্য, ডেট্রয়েটের তরুণদের রোবোটিক্সের প্রতি আগ্রহী করে তোলা। সেই লক্ষ্যে আগামী ১৯ জুলাই তিনি আয়োজন করছেন ‘লাইভ রোবট যুদ্ধ’—যেখানে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন রোবোটিক দল অংশ নেবে। সেখানে ‘জিওন’ ছাড়াও কার্টরাইটের তৈরি ৯ ফুট লম্বা গ্ল্যাডিয়েটর রোবট ও রোবোটিক কুকুরগুলোও আসন্ন রোবট যুদ্ধে সাপোর্ট ইউনিট হিসেবে কাজ করবে।।

 

 

রোবটটির চলাফেরা দেখতে জড়ো হন অনেক পথচারী। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন এবং মুহূর্তেই সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে। “বাস্তবে এমন রোবট আগে কখনও দেখিনি,” বলেন ইউনাইটেড পার্টি শপের ম্যানেজার হায়েফ হানা। “সত্যি বলতে, প্রথমে একটু ভয় পেয়েছিলাম। পরে বুঝলাম এটা প্রযুক্তির দুনিয়ার এক চমৎকার উদাহরণ।”
কার্টরাইটের মতে, মানুষ যেন রোবটকে ভয় না পেয়ে তাদের ব্যবহারিক দিকটি বুঝে উঠতে পারে, সেটিই তার লক্ষ্য। তিনি বলেন, “এই প্রযুক্তির মাধ্যমে শুধু বিনোদন নয়, শিক্ষাও ছড়িয়ে দেওয়া সম্ভব। তরুণরা যদি আগ্রহী হয়, তাহলে ভবিষ্যতে আমরাই হবো রোবোটিক্সে নেতৃত্বদানকারী জাতি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০