যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের একটি শপিং মলে যে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত এবং সাতজন আহত হয়েছেন তাকে চিহ্নিত করা হয়েছে।
৩৩ বছর বয়সী ঐ বন্দুকধারীর নাম মৌরিসিও গার্সিয়া বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে তদন্ত এখনো চলমান রয়েছে।
এপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম না প্রকাশের শর্তে একজন তদন্ত কর্মকর্তা জানান, গার্সিয়া কাছাকাছি একটি হোটেলে অবস্থান করছিলেন। এরপর তিনি বন্দুক হামলা শুরু করলে একজন পুলিশ কর্মকর্তার গুলিতে মারা যান। পুলিশ ঘটনাস্থলে একাধিক অস্ত্রও খুঁজে পেয়েছে। অস্ত্রের মধ্যে একটি এআর-১৫ রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন