১৭ জানুয়ারী ২০২৪, ৪:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলেন্সকিকে “ইউক্রেনের জন্য স্থায়ী জোরালো সমর্থনের” আশ্বাস দিয়েছেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে “ইউক্রেনের জন্য স্থায়ী জোরালো সমর্থন” এবং ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাইডেন প্রশাসনের সংকল্পের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ফাঁকে আলোচনার শুরুতে ব্লিংকেন একথা বলেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক বলেছেন, সমর্থনের কথা এমন এক সময় এসেছে যখন ইউক্রেনের অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া বারবার হামলা চালাচ্ছে।

ব্লিংকেন বলেন “এবং আমরা প্রতিদিন হামলাগুলো দেখি, তবে আমরা ইউক্রেনের জনগণের অবিশ্বাস্য সাহস এবং দৃঢ়তা, আপনার নিরাপত্তা বাহিনীর সাহস ও দৃঢ়তাও দেখি।”

জেলেন্সকি ইউক্রেনের বাহিনীকে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশকে রক্ষা করতে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ সহায়তা প্রদান করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

ইউক্রেনীয় হামলা

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা একাধিক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনগুলোর আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। এর মধ্যে পাঁচটি ড্রোন ধ্বংস করা এবং ভোরোনেজ এলাকায় অন্য তিনটি ড্রোনকে ভূপাতিত করার ঘটনা অন্তর্ভুক্ত।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শিশু আহত হয়েছে। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের শহর ভোরোনজের মেয়র সাময়িক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, তারা বেলগোরোড অঞ্চলে চারটি ড্রোন এবং ব্রায়ানস্ক অঞ্চলে আরেকটি ড্রোন ভূপাতিত করেছে। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০