১১ নভেম্বর ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু সমস্যা নিয়ে ‘কিছু সমঝোতা ’ হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে: জন কেরি

যুক্তরাষ্ট্রের জলবায়ু দূত জন কেরি বলেছেন, এই সপ্তাহে চীনের জলবায়ু দূতের সঙ্গে তাঁর বৈঠকের ফলে জলবায়ু ইস্যু নিয়ে “কিছু সমঝোতা” হয়েছে।

এই মাসের শেষের দিকে দুবাইতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন নিয়ে কেরিকে আশাবাদী করে তুলেছে এই সমঝোতা।

সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে কেরি শুক্রবার বলেন, এই সপ্তাহে চার দিন তিনি চীনের জলবায়ু দূত শি ঝেনহুয়ার সঙ্গে ক্যালিফোর্নিয়াতে সাক্ষাৎ করেন। তিনি তাঁদের বৈঠককে “ফলপ্রসূ” বলে অভিহিত করেছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে তিনি বলেন, “নির্গমন হ্রাস ও আমাদের যে দিকে যেতে হবে সে বিষয়ে কয়েকটি চুক্তিতে” তাঁরা পৌঁছেছেন।

কেরি বলেন, “আমি এ নিয়ে আশাবাদী।” তাছাড়া তিনি আরও বলেন, চুক্তির বিস্তারিত বিবরণ দ্রুত প্রকাশ করা হবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন যা সিওপি২৮ নামে পরিচিত, এই মাসের শেষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১৫ সালে প্যারিস চুক্তিতে জলবায়ু সংক্রান্ত যে সব লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা বাস্তবায়িত করতে ও সম্প্রসারিত করতে চাইছে এই জলবায়ু সম্মেলন। প্যারিস চুক্তিতে প্রায় ২০০ দেশ বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস বা প্রাক-শিল্প যুগের স্তরে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছিল।

কেরি বলেন, আগের জলবায়ু সম্মেলনের মতো লক্ষ্য হল “১.৫ ডিগ্রির লক্ষ্যমাত্রা বজায় রাখার সুযোগ উন্মুক্ত করা।”

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০