১১ এপ্রিল ২০২৩, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিশ্বের সবচেয়ে ছোট কুকুর

ছবিঃ সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ছোট কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পার্ল নামের একটি কুকুর।কুকুরটির বয়স দুই বছর। বয়স হলেও বেড়ে ওঠেনি কুকুরটি। এর উচ্চতা ৩ দশমিক ৫৯ ইঞ্চি। আর ৫ ইঞ্চি লম্বা এটি।

২০২০ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কুকুরের বয়স ২ বছর ৭ মাসের একটু বেশি। এই বয়সে শারীরিক এই আকারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পার্ল। ১০ এপ্রিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ নিয়ে কুকুরটির ছবি পোস্ট করে টুইট করেছে। এতে তারা লিখেছে, বিশ্বের সবচেয়ে ছোট কুকুর পার্লের সঙ্গে পরিচিত হোন।

কুকুরটির আকার বোঝার জন্য একে টেলিভিশনের রিমোর্ট কিংবা মার্কিন মুদ্রা ডলারের সঙ্গে তুলনা করা যেতে পারে। বলা হচ্ছে, কুকুরটি টেলিভিশনের রিমোটের চেয়ে পাতলা। আর ডলারের সমান লম্বা।

এদিকে সম্প্রতি পার্লকে সামনে এনেছে ইতালির একটি টিভি অনুষ্ঠান। অনুষ্ঠানটির নাম লো শো দেই রেকর্ড। অনুষ্ঠানে কুকুরটির মালিক ভেনেসা স্মেলারও এসেছিলেন। বেশ শান্ত কুকুরটিকে যখন মঞ্চে নেওয়া হয়, তখনো মোটামুটি ভাবলেশহীন ছিল। অনুষ্ঠানে স্মেলার জানান, পার্ল বেশ দামি খাবার খায়। এটিকে সাধারণ স্যামন মাছ ও মুরগির মাংস খেতে দেওয়া হয়। এ ছাড়া সুন্দর পোশাক পরতে ভালোবাসে পার্ল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০