১১ ফেব্রুয়ারী ২০২৩, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য পাঠাবেন যেভাবে

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির বাসিন্দারা তুরস্ক ও সিরিয়ার সীমান্তে আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য পাঠানোর মাধ্যমে তারা স্থানীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থার ত্রাণ কার্যে অবদান রাখতে পারবেন।

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭.৮ মাত্রার ভূমিকম্পে দেশ দুটিটে মৃতের সংখ্যা ২৫ হাজার পেরিয়েছে এবং উদ্ধারকর্মীরা এখনও ক্ষতিগ্রস্তদের অনুসন্ধান করছে।

তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে আঘাত হানা এই ভূমিকম্পে ৭৫ হাজার এরও বেশি লোক আহত ও বাস্তুচ্যুত হয়েছে।

খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।

মিশিগানের তুর্কি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তার জন্য একটি প্রচারণার আয়োজন করছে।

অনুদান থেকে সংগৃহীত তহবিল ব্রিজ টু তুরস্কের মতো অলাভজনক সংস্থার কাছে পাঠানো হচ্ছে।

সংস্থাটি এখনও ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান পরিচালনা করছে।

তাছাড়া যে কেউ তুরস্কে সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক মানবিক সংস্থা ইউনিসেফ এবং ডক্টরস উইদাউট বর্ডারের মত প্রতিষ্ঠানে জমা দিতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাস ও কনস্যুলেট অফিস সরাসরি ক্ষতিগ্রস্তদের সাহায্য পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে।

আমেরিকান রেড ক্রস জানায়, তারা কম্বল, তাঁবু, স্লিপিং ব্যাগ, শীতের কাপড়, বুট, পকেট ওয়ার্মার ,ফ্লু, ঠান্ডা এবং ব্যথানাশক ওষুধ সংগ্রহ করার জন্য তহবিল সংগ্রহের উপর গুরুত্ব দিয়েছে।

এদিকে মিশিগান বিশ্ববিদ্যালয়ের তুর্কি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন শিকাগোতে তুর্কি কনস্যুলেটে পৌঁছে দেওয়ার জন্য ক্যাম্পাসের চারপাশে কম্বল, তাঁবু, স্লিপিং ব্যাগ, শীতের পোশাক এবং জুতা সংগ্রহ করছে।

সাহায্য পাঠাবেন যেভাবে

মিশিগানের তুর্কি আমেরিকান অ্যাসোসিয়েশন শুক্রবার থেকে রবিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উইক্সোমের বেক রোডের সাংস্কৃতিক কেন্দ্রে শিকাগোতে তুর্কি কনস্যুলেটে পাঠানোর জন্য দান করা জিনিসপত্র সংগ্রহ করছে। ।

আর্থিক অনুদান যেভাবে দেওয়া যাবে

মিশিগানের তুর্কি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন: www.tacam.org

ডক্টরস উইদাউট বর্ডার: www.doctorswithoutborders.org

কেয়ার: www.care.org

ইউনিসেফ: www.unicefusa.org

ইউনিভার্সিটি অফ মিশিগান তুর্কি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন: helpturkey.vercel.app

তুর্কি ফিলানথ্রপি ফান্ড: donate.tpfund.org

আরও পড়ুন:

ভূমিকম্প: সিরিয়ান, তুর্কি আমেরিকানরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কাজ করছে

গ্রিচেন হুইটমারের ৭৯ বিলিয়ন ডলারের বাজেট উপস্থাপন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০