৩ নভেম্বর ২০২২, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফা বিশ্বকাপে আসা যাবে করোনা পরীক্ষা ছাড়াই

কাতার ফুটবল বিশ্বকাপে

কাতার ফুটবল বিশ্বকাপ দেখতে মাঠে আসা দর্শকদের জন্য কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণের জন্য এখন আর করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। এর আগে কাতার ফুটবল বিশ্বকাপ দেখতে আসা পর্যটকদের জন্য বিভিন্ন বিধিনিষেধের মধ্যে অন্যতম ছিল ভ্যাকসিন সার্টিফিকেটের পাশাপাশি যাত্রার ৪৮ ঘন্টার পূর্বের করোনা পরীক্ষার নেগেটিভ সনদ প্রদর্শন।

আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপে ১.২ মিলিয়ন পর্যটকের আশা করছে কাতার সরকার। বিদেশ থেকে ভ্রমণ করে আসা কাতারের নাগরিকদেরও ২৪ ঘন্টা আগে করোনার নেগেটিভ সনদ আর প্রয়োজন হচ্ছে না। স্টেডিয়ামে প্রবেশের আগে সরকার পরিচালিত স্মার্টফোন এপ্লিকেশনের মাধ্যমে কোভিড-১৯ স্ট্যাটাস দেখানোর জন্য যে নিয়ম বেঁধে দেয়া হয়েছিল তার থেকে সরে এসেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিবৃতিতে জানানো হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত কোন সুবিধা নিতে হলে পর্যটক ও স্থানীয় নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই দেখাতে হবে।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার কারণেই কোভিড-১৯ সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ শিথিল করেছে কাতার। গত সপ্তাহে মাস্ক পড়ার বাধ্যবাধকতাও তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। প্রায় ৩ মিলিয়ন জনসংখ্যার দেশ কাতারে সাড়ে চার লাখের মত মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল, যার মধ্যে মারা গেছে ৬৯২জন।

কাতার সরকারের নেয়া এমন সিদ্ধান্তে কাতার ভ্রমণে আসা ফুটবলপ্রেমীদের মনে এসেছে স্বস্তি।

আরও পড়ুনঃ আমেরিকায় বিনা খরচে পড়ার সুযোগ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০