২৫ জুলাই ২০২৩, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমিউনিটিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে ”সি ডব্লিউ এস এম ডি”

মিশিগানের বিভিন্ন কমিউনিটি উৎসবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিসেস অফ মেট্রো ডেট্রয়েট (CWSMD)। মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটির মধ্যে দিন দিন এর ব্যাপক জনপ্রিয়তা তৈরী হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত আল ফালাহ মসজিদ ( ICND)-এর অ্যানুয়াল ফেস্টিভ্যালে কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিসেস অফ মেট্রো ডেট্রয়েট (CWSMD)-এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটি অফ মিশিগান। দিনভর এই আয়োজনে যে সকল সেবা দেয়া হয় তার মধ্যে ডায়াবেটিক প্রিভেনশন প্রোগ্রাম, ওবামা কেয়ার, মেডিকেইড, মেডিকেয়ার, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, বাচ্চাদের শরীরে রক্তের সীসা (Lead) লেভেল স্ক্রিনিং বিশেষভাবে উল্লেখযোগ্য।

আয়োজনে কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিস অফ মেট্রো ডেট্রয়েট এর প্রেসিডেন্ট মোঃ নাসের, এক্সিকিউটিভ ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আবুযর চৌধুরী, সেক্রেটারি মাইকেল মহসিন, প্রজেক্ট ডাইরেক্টর ফয়সাল আহমেদ এবং ট্রেজারার আতাউর খানসহ অর্গানাইজেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেস্টিভ্যালে আগত বাংলাদেশি কমিউনিটির অনেকেই স্বাস্থ্যসেবার এমন আয়োজনকে মেঘ না চাইতে বৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন। অনেকে আবার ইস্টার্ন ইউনিভার্সিটি অফ মিশিগানের এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যহত রাখার আহবান জানিয়েছেন।

আয়োজকরা জানান, মিশিগানের বিভিন্ন উৎসব আয়োজনে ইস্টার্ন ইউনিভার্সিটি অফ মিশিগানের উদ্যোগে কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিস অফ মেট্রো ডেট্রয়েট-এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারবাহিকতা অব্যহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০