কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক তরুণী (২০) আত্মহত্যা করেছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। আত্মহত্যা করা তরুণীর নাম পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টা ২০ মিনিটের সময় সিলেট থেকে ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্রপ্রেস ট্র্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক তরুণী চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। ট্রেনটির ইঞ্জিন বগির বাম্পার তাকে টেনে প্রায় ৫০০ মিটার দুরে শিংরাউলি গ্রামে ফেলে দেয়। এ সময় তরুণীর একটি ভ্যানেটি বেগ ও ভেঙ্গে যাওয়া ঘড়ি ও ভাঙ্গা মোবাইল পাওয়া গেছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, স্টেশনের প্লাটফর্ম এলাকায় তরুণীটি চলন্ত জয়ন্তিকা ট্রেনের সামনে ঝাপ দেয়। ট্রেনের ইঞ্জিন নিচের বাম্পার তাকে টেনে নিয়ে সিংরাউলী এলাকায় আপ হোম সিগনাল সংলগ্ন এলাকা ফেলে দেয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এবং ময়নাতদন্তের পর বিস্তাারিত জানা যাবে বলেন পুলিশ।
মন্তব্য করুন