বাংলা সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননায় ভূষিত হলেন কবির সুমন

 

ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি বংশদ্ভূত ক্রাইম কমিশনার সুমন কবির।

 

সিটি অব ওয়ারেন ক্রাইম কমিশন ও পুলিশ ডিপার্টমেন্ট প্রথমবারের মতো বাংলাদেশি বংশদ্ভূত কাউকে এ সম্মাননায় ভূষিত করে। বুধবার ১৬ অক্টোবর ওয়ারেন সিটির গাজিবও ব্যাংকুয়েট হলে ওয়ারেন ক্রাইম কমিশনের উদ্যোগে আয়োজিত ৩২তম অ্যানুয়াল সিটিজেন্স এপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানে অসাধারণ নেতৃত্বের জন্য সুমন কবিরের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বাৎসরিক এই অনুষ্ঠানে স্থানীয় আমেরিকান নাগরিকদেরকে তাদের বীরত্ব এবং কমিউনিটিতে বিভিন্ন ধরনের অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এ অনুষ্ঠানে পুলিশ অফিসার, ফায়ার ফাইটারসহ কয়েকজন সিভিলিয়ানকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

 

ওয়ারেন ক্রাইম কমিশনের চেয়ারপারসন অ্যাঞ্জেলা মিডলসওয়ার্টের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র লরি স্টোন। এসময় ডিস্ট্রিক্ট-৩৭ কোর্টের বিচারক স্টিভেন বিদা, বিচারক জন চুমুরা, ওয়ারেন সিটি পুলিশ কমিশনার অ্যারিক হকিন্স, ওয়ারেন ফায়ার কমিশনার উইলবার্ট ম্যাকঅ্যাডাম, কাউন্সিল ভাইস চেয়ার মেলোডি ম্যাকগি এবং কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মোর উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ারেন সিটি কাউন্সিল মেম্বার জোনাথান লাফার্টি, হেনরি নেউনান, গ্যারি বৈকি, ওয়ারেন ক্রাইম কমিশনার মাইক রাইলি, নাজিম আহমেদ, ট্রেসি এনট্রি কিন্স, ক্রাইম কমিশনার অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিন প্রমুখ। সিটি মেয়র লরি স্টোন পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান। ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ক্যাপ্টেন ডিলেনবেক ওয়ারেন কমিউনিটিতে বাংলাদেশি-অ্যামিরিকান সুমন কবিরের নেতৃত্বের প্রশংসা করেন। অনুভূতি প্রকাশ করে সুমন কবির বলেন, বাংলাদেশি বংশদ্ভ‚ত হিসেবে আমাকে প্রথম এ সম্মাননায় ভূষিত করা হয়। এটা আমার জন্য গর্বের এবং অনুপ্রেরণার। তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদসহ সিটি অব ওয়ারেনকে নিরাপদ সিটি হিসেবে অব্যাহত রাখতে একযোগে রাখতে একযোগে কাজ করার আহবান জানান।

 

উল্লেখ্য, সুমন কবির দীর্ঘদিন থেকে ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একসময় বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তাঁর দেশের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০