১৪ নভেম্বর ২০২৩, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার যুক্তরাষ্ট্রে গেছেন ২৮ শতাংশ বেশি বাংলাদেশি শিক্ষার্থী

গতবারের তুলনায় ২০২২–২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে গেছেন ২৮ শতাংশ বেশি বাংলাদেশি শিক্ষার্থী। যার সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জন। ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ তথ্য জানা গেছে। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী যাওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৩তম।

২০২২–২৩ শিক্ষাবর্ষে সব মিলিয়ে ১০ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন বলে ২০২৩ সালের ওপেন ডোরস রিপোর্টের উদ্ধৃতি দিয়ে মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে সবচেয়ে এগিয়ে চীন ও ভারতের শিক্ষার্থীরা। ভারত থেকে ২ লাখ ৬৮ হাজার ৯২৩ জন। আর চীন থেকে গেছেন ২ লাখ ৮৯ হাজার ৫২৬ জন। এই সংখ্যা মোট শিক্ষার্থীর ৫৩ শতাংশ।

মার্কিন দূতাবাস জানিয়েছে, গত এক দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। ২০১১–১২ শিক্ষাবর্ষে ৩ হাজার ৩১৪ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ফলে ২০২২–২৩ সালে শিক্ষার্থীর সংখ্যায় প্রবৃদ্ধি ঘটেছে ৩০০ শতাংশের বেশি।

চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটেছে স্নাতক বা সমপর্যায়ের শিক্ষার্থীর সংখ্যায়, ৫০ শতাংশের বেশি। আড়াই হাজার শিক্ষার্থী এই পর্যায়ের শিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। উচ্চশিক্ষা পর্যায়ে যুক্তরাষ্ট্রে গেছেন প্রায় ১০ হাজার শিক্ষার্থী। সারা পৃথিবী থেকে যত দেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২–২৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম।

আন্তর্জাতিক শিক্ষার্থীরদের মধ্যে অধিকাংশই বিজ্ঞান ও প্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন। গণিত ও কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন প্রায় আড়াই লাখ শিক্ষার্থী । তাদের পরই রয়েছেন প্রকৌশল বিষয়ে পড়া শিক্ষার্থীরা। তাঁদের সংখ্যা ছিল ২ লাখের কিছু বেশি বা মোট শিক্ষার্থীর ১৯ শতাংশ। এর পরের পছন্দের বিষয় ছিল ব্যবসা ও ব্যবস্থাপনা (১৫ শতাংশ), সামাজিক বিজ্ঞান (৮ শতাংশ), ভৌত ও জীববিজ্ঞান (৮ শতাংশ) এবং চারু ও ফলিত কলা (৫ শতাংশ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০