১৯ ফেব্রুয়ারী ২০২৩, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখন থেকে ফেসবুক ভেরিফিকেশনের জন্য গুণতে হবে ডলার

এখন থেকে ফেসবুক ভেরিফিকেশনের জন্য গুণতে হবে টাকা

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরকে এখন ‘ব্লু ব্যাজ’ বা (নীল টিক) ভেরিফিকেশন করতে অর্থ প্রদান করতে হবে এই দুই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল কোম্পানি মেটা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

এ জন্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের প্রতি মাসে ১১.৯৯ ডলার এবং আইফোন ব্যবহারকারীদের ১৪.৯৯ ডলার খরচ হবে৷

তবে, আপাতত এই সেবাটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু করা হয়েছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান ‘এই পদক্ষেপটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলির সুরক্ষা এবং সত্যতা নিশ্চিত করবে।’

মেটার এই পদক্ষেপটি মূলত গত নভেম্বর ২০২২ সালে টুইটারের স্বত্বাধিকারী ইলন মাস্কের নেওয়া অর্থের বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ ভেরিফিকেশন ব্যবস্থা থেকেই চালু হয়েছে বলে জানা যাচ্ছে।

মেটা প্রদত্ত সাবস্ক্রিপশন সার্ভিস এখনও ব্যবসার জন্য উন্মুক্ত হয়নি, তবে কেউ চাইলে ভেরিফিকেশনের জন্য অর্থ প্রদান করতে পারবেন৷ উল্লেখ্য, ‘ব্লু ব্যাজ’ মূলত প্রোফাইলের সত্যতা বোঝাতে ব্যবহার করা হয়৷

মেটা তাদের ওয়েবসাইটে এক পোস্টে জানায়, সাবস্ক্রিপশন অর্থপ্রদানকারী ব্যবহারকারীদের একটি ‘ব্লু ব্যাজ’ দেওয়া হবে। যা তাদের পোস্টের দৃশ্যমানতা বৃদ্ধি পাবে, ছদ্মবেশী নাম ব্যবহারকারীদের থেকে সুরক্ষা এবং গ্রাহক সার্ভিসে সহজ অ্যাক্সেস পাবে।

মেটা গণমাধ্যমকে জানায়, এ পরিবর্তনটি পূর্বে যাচাইকৃত অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করবে না। তবে কিছু ছোট ব্যবহারকারীর জন্য এই ফিচারটি তাদের দৃশ্যমানতা বৃদ্ধি করতে পারে।

এদিকে টুইটারের পে-ফর ভেরিফিকেশন ফিচারটি গত নভেম্বরে বন্ধ করে দেওয়া হয়। তখন কারণ হিসেবে জানানো হয়, কিছু অসাধু ব্যবহারকারি ‘ব্লু ব্যাজ’ এর জন্য অর্থ প্রদান করে নামিদামি ব্র্যান্ড ও সেলিব্রিটিদের নামানুসারে আইডি চালানো শুরু করে।

মেটা জানায়, ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারকারীর নাম যাচাইকরণের জন্য সংশ্লিষ্ট দেশে সরকারিভাবে সরবরাহকৃত পরিচয়পত্রের সাথে ব্যবহারকারীদের মুখ এবং প্রোফাইল ছবির সাথে মিল থাকতে হবে।

কবে থেকে তারা এই ফিচারটি অন্যান্য দেশে চালু করা হবে তা মেটা এখনও নির্দিষ্ট করে জানায়নি। যদিও জাকারবার্গ তার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন এটি ‘শীঘ্রই’ চালু করা হবে।

কোভিড-১৯ মহামারীর সময় অতিরিক্ত বিনিয়োগের ফলে কোম্পানিটি ১১,০০০ কর্মী ছাটাইয়ের ঘোষণা দেয়। সেই সময় তিনি বলেন, ‘মহামারীর অবস্থার উপর ভিত্তি করে মেটাকে আরও সমৃদ্ধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘তাই আমি উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি।’

 

তথ্য সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১০

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১১

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১২

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৩

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৪

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৫

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৬

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৭

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৮

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৯

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

২০