১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআই প্রযুক্তিতে মিলবে রোগের আগাম ইঙ্গিত

বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন, যা কয়েক বছর আগেই চিকিৎসাসংক্রান্ত রোগ নির্ণয়ের পূর্বাভাস দিতে সক্ষম। ভোক্তাদের ব্যবহৃত চ্যাটজিপিটির মতো চ্যাটবটের ভিত্তিতে থাকা একই প্রযুক্তি থেকে এ প্রযুক্তি গড়ে উঠেছে বলে বুধবার জানিয়েছেন বিজ্ঞানিরা।

 

 

ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডের গবেষকরা ন্যাচার জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে লিখেছেন, রোগীর কেস-হিস্টরির ওপর ভিত্তি করে ডেলফি-২এম নামক এআই মডেলটি ‘বছরের পর বছর আগে থেকেই এক হাজারেরও বেশি রোগের হারের পূর্বাভাস দিতে পারে।’

 

 

এই মডেলটি প্রশিক্ষিত হয়েছে ব্রিটেনের ইউকে বায়োব্যাংকের ডেটার ওপর—যেখানে প্রায় পাঁচ লাখ অংশগ্রহণকারীর জীববৈজ্ঞানিক তথ্য সংরক্ষিত আছে।

 

 

জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টার এআই বিশেষজ্ঞ মরিটজ গেরস্টুং জানান, ভাষা শেখার মতোই চিকিৎসা নির্ণয়ের ধারাবাহিকতাও একধরনের ‘ব্যাকরণের’ মতো। ডেলফি-২এম স্বাস্থ্যতথ্যে পূর্ববর্তী রোগ নির্ণয়, তাদের মিলিত উপস্থিতি এবং ক্রমবিন্যাস থেকে প্যাটার্ন শিখে নেয়, যা ‘খুব অর্থবহ ও স্বাস্থ্য-সম্পর্কিত পূর্বাভাস দিতে সক্ষম।’ তিনি চার্ট দেখিয়ে বলেন, এআই বয়স বা অন্যান্য প্রচলিত ফ্যাক্টরের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে হৃদরোগের ঝুঁকিপূর্ণ মানুষদের চিহ্নিত করতে পারে।

 

 

ডেনমার্কের সরকারি স্বাস্থ্য ডেটাবেইসে প্রায় ২০ লাখ মানুষের তথ্য ব্যবহার করে ডেলফি-২এমের কার্যকারিতা যাচাই করা হয়েছে। তবে গবেষকরা সতর্ক করেছেন—এই মডেল এখনো পরীক্ষামূলক পর্যায়ে, চিকিৎসা ক্ষেত্রে সরাসরি ব্যবহারের জন্য প্রস্তুত নয়। ব্রিটেনের ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ফেলো পিটার ব্যানিস্টার মন্তব্য করেছেন, এই ডেটাসেটগুলো বয়স, জাতিগত বৈচিত্র্য ও স্বাস্থ্য ফলাফলের দিক থেকে পক্ষপাতদুষ্ট। তাই উন্নত স্বাস্থ্যসেবায় এআইয়ের বাস্তব প্রয়োগে এখনো অনেক পথ বাকি।

 

 

তবে ভবিষ্যতে এই ধরনের সিস্টেম প্রতিরোধমূলক চিকিৎসায় আগেভাগেই ক্লিনিক্যাল পর্যবেক্ষণ ও হস্তক্ষেপে সহায়ক হতে পারে এবং একইসঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থার চাপ কমিয়ে সম্পদের কার্যকর বণ্টনেও ভূমিকা রাখতে পারে।

 

 

গবেষক ইওয়ান বার্নি বলেন, যেখানে বর্তমান প্রোগ্রাম যেমন কিউরিস্ক৩ শুধু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি মূল্যায়ন করতে পারে, সেখানে ডেলফি-২এম একসঙ্গে সব ধরনের রোগের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে সক্ষম।

 

 

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক গুস্তাভো সুদ্রে মন্তব্য করেছেন, গবেষণাটি ‘ব্যাপক, ব্যাখ্যাযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিকভাবে দায়িত্বশীল পূর্বাভাসমূলক মডেলিংয়ের দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।’ কারণ ‘ব্যাখ্যাযোগ্য এআই’আজকের দিনে অন্যতম বড় গবেষণা লক্ষ্য, যেহেতু অনেক বড় এআই মডেলের ভেতরের কাজকর্ম এখনো তাদের নির্মাতাদের কাছেও রহস্যময় রয়ে গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

১০

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৩

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৪

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৬

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৭

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৮

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৯

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

২০