২০ জুলাই ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামিক ফেস্টিভালে শিশুদের মাঝে সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষার বার্তা

গত ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শিশু ও পরিবারবর্গের জন্য এক বর্ণাঢ্য ইসলামিক ফেস্টিভাল। দিনব্যাপী এ আয়োজনে ছিল নানা রকম বিনোদন ও শিক্ষামূলক কর্মসূচি। ফেস্টিভালে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছিল রাইড, ট্রেন ভ্রমণ, ঘোড়ার গাড়ি, গৃহপালিত পশু-পাখির প্রদর্শনী, কাপড় ও খাবারের স্টল।

 

 

ফেস্টিভালে কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করে আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, এই ফেস্টিভালে শিশুদের জন্য রয়েছে শিক্ষণীয় অনেক কিছু। ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশাও প্রকাশ করেন তারা।

 

 

আয়োজকদের মতে, এই ফেস্টিভালের মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের শিশুদের দেশীয় সংস্কৃতি ও ইসলামিক পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এক আয়োজক বলেন, “আমাদের মূল লক্ষ্য ইসলামের সাংস্কৃতিক মূল্যবোধকে বিকশিত করা। বর্তমানে আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে নানা বিদেশি সংস্কৃতি আমাদের চারপাশে ছড়িয়ে আছে। শুধু ‘হারাম’ বলে শিশুদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করলে তা কার্যকর হবে না। বরং হালাল বিনোদনের ব্যবস্থা করে তাদের আকর্ষণ করতে হবে।”

 

 

তিনি আরও যোগ করেন, “আমরা চেষ্টা করছি শিশুদের জন্য হালাল পরিবেশ তৈরি করতে। এখানে হালাল খাবারের পাশাপাশি বিনোদন, পোশাক ও শিক্ষার ব্যবস্থা রয়েছে, যা আমাদের সমাজের সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

 

 

ফেস্টিভালে অংশগ্রহণকারীরা গৃহপালিত পশু-পাখি দেখার পাশাপাশি ঘোড়ায় চড়া, ট্রেন ভ্রমণ ও নানা গেমস উপভোগ করেন। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা ইসলামিক পরিবেশে শিশুদের সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষা দিতে চান।

 

 

এছাড়াও, ফেস্টিভালের সঙ্গে যুক্ত একাডেমিক উদ্যোগে শিশুরা জাতীয় কারিকুলামের পাশাপাশি কুরআন হিফজ, তাজবিদসহ কুরআন পাঠ, ইসলামিক জ্ঞানার্জন এবং নৈতিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, হাফেজ ও হাফেজা শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিশুদের শিক্ষাদান করা হয়।

 

 

আয়োজকরা সকলের সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা যেন আপনার শিশুদের আমাদের কাছে পাঠান এবং অর্থসহায়তা দিয়ে আমাদের পাশে থাকেন। আমরা আন্তরিকভাবে সেবা দিতে প্রস্তুত।” ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে ইসলামিক ফেস্টিভালের পাশাপাশি ইসলামিক রেস্তোরাঁ ও হালাল বাজার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০