২৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকীতে বড়লেখায় খাদ্যসামগ্রী উপহার পেলো কন্যাদায়গ্রস্ত পরিবার

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মাহনায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম্ন আয়ের পরিবহন শ্রমিকের মেয়ের বিয়েতে উপহার স্বরুপ ৩০ কেজি মাংস দিয়ে মানবিক সহায়তা প্রদান করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির অংশ হিসেব উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের এক কন্যাদায়গ্রস্ত পরিবহন শ্রমিকের মেয়ের বিয়ের একদিন পুর্বে মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মাওলানা মাসুম আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, অলিউর রহমান পারভেজ, এমরান আহমদ ও ক্রীড়া সংগঠক কবির আহমদ প্রমুখ।

এসময় পরিবহন শ্রমিক আব্দুস সালাম নিসচা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জনতার নেতা ইলিয়াস কাঞ্চন মহোদয়ের জন্মবার্ষিকীতে মহান সৃষ্টিকর্তার নিকট তার দীর্ঘায়ু কামনা করি। আর আমি যখনই কোনো অসুবিধায় পড়ি তখনি আমি নিসচা’র কাছ থেকে তাদের সাধ্যানুযায়ী সহযোগিতা পাই। এবার আমার মেয়ের বিয়েতে নিসচা বড়লেখা শাখা ৩০ কেজি মুরগী দিয়ে সহযোগিতা করেছে। এই দ্রব্যমূল্যের দিনে শীতের রাতে তারা আমার বাড়িতে এসে মাংসগুলো পৌছে দিয়েছে তাদের এই মানবিক সহযোগিতা আমি আজীবন মনে রাখবো।

প্রসঙ্গত, নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গতকাল (২৪ ডিসেম্বর) হাফেজ’দের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কার্যক্রম শুরু হয়। আজ ২য় দিনে পরিবহন শ্রমিকের মেয়ের বিয়েতে খাদ্য সামগ্রী (৩০ কেজি মাংস) দিয়ে মানবিক সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচির মধ্যে আরও যা রয়েছে- শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, এতিমখানায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ অভিযানসহ অন্যান্য জনহিতকর মানবিক কর্মসূচির মাধ্যমে সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক জনতার নেতা বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০