১২ জানুয়ারী ২০২৩, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইজতেমা উপলক্ষে সতর্ক করল মার্কিন দূতাবাস

ইজতেমা উপলক্ষে সতর্ক করল মার্কিন দূতাবাস

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সতর্ক বরেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গাজীপুরের  টঙ্গীর তুরাগ নদীর তীরে দুই পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার, যা চলবে তিন দিন।

বুধবার (১১ জানুয়ারি) এক সতর্কতা বিজ্ঞপ্তিতে ঢাকা এবং এর আশপাশের এলাকায় ভ্রমণ পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে মূল সমাবেশস্থল। এতে প্রায় ৪০ লাখ মানুষ অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন দূতাবাস জানায়, আমরা আপনাদেরকে উল্লেখিত সময়সীমার মধ্যে এবং অতিরিক্ত ট্রানজিট সময় চলাকালে ঢাকার মধ্য দিয়ে এবং এর আশপাশে আপনার নির্ধারিত ভ্রমণ পর্যালোচনা করতে পরামর্শ দিচ্ছি।

এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সঙ্গে বিমানের টিকিট রাখতে এবং পুলিশ চেকপোস্টে তা উপস্থাপন করতে প্রস্তুত থাকতে হবে।দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে কোনো বড় সমাবেশ, বিক্ষোভ বা মিছিলের আশপাশে থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

২

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৩

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৪

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৫

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৬

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৭

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৮

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৯

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১০

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

২০