১২ নভেম্বর ২০২৩, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকায়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রোববার ঢাকায় পৌঁছেছে। শ্রম অধিকারের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগোল তা দেখতে তারা ঢাকায় এসেছেন। দলটি এমন সময় বাংলাদেশ সফর করছে, যখন পোশাকশিল্পের কর্মীদের বড় একটি অংশ ঢাকা এবং গাজীপুরসহ কয়েকটি স্থানে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছে।

ইইউ প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। ঢাকায় পৌঁছে বাংলাদেশ ও ইইউর পতাকা যুক্ত করে এক এক্স-পোস্টে (টুইটার) তিনি বলেন, ঢাকায় আবার আসতে পেরে ভালো লাগছে। ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলে আলাদা এক এক্স-পোস্টে জানান, শ্রম ও মানবাধিকার বিষয়ে আলাপ করতে আসা প্যাম্পালোনির দল গতকালই ঢাকার বাড্ডায় প্রতিবন্ধী শিশুদের একটি স্কুলে যায়। সেখানে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। শিশুরা তিন চাকার যে ভ্যানে করে স্কুলে আসা-যাওয়া করে, তাতে চড়ে ও চালিয়ে দেখেন তাঁরা।

প্রতিনিধিদলটি আগামী বুধবার পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব ও শ্রমসচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে। ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকদের ভূমিকা বাড়ানো, শ্রমিকদের নিপীড়ন ও হয়রানি রোধ, শ্রমিকদের ইউনিয়নে সংগঠিত হওয়ার বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ব্যবস্থার অবসান, ন্যায্য ছুটি পাওয়ার সুযোগ তৈরি ও শিশুশ্রম বিলোপের জন্য চেষ্টা করাসহ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা কতটুকু রক্ষা হয়েছে, ইইউ প্রতিনিধিদলটি তা দেখবে বলে জানান ঢাকায় ইইউর এক কর্মকর্তা।

প্রতিনিধিদলটি আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এর বাইরে শ্রম অধিকার নিয়ে কাজ করে, এমন কয়েকটি সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের।

সূত্র : আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০